somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৫ ও ফিরে দেখা জীবনস্মৃতি

০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান উদযাপন এবং মহাকাশ বিজ্ঞানে উৎসাহ প্রদানের লক্ষ্যে জাতিসংঘ ১৯৯৯ সালে অক্টোবর মাসের ০৪ থেকে ১০ অক্টোবরকে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ ঘোষণা করে। প্রতিবছর অক্টোবরের ০৪ থেকে ১০ তারিখ বিভিন্ন দেশে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ হিসেবে উদযাপিত হয়। বিশ্বব্যাপী এই আয়োজনের সমন্বয়ক ওয়ার্ল্ড স্পেস উইক এসোসিয়েশন।
প্রতিবছরের ন্যায় “Living in Space.” প্রতিপাদ্যকে সামনে রেখে এই বছর বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৫। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই সপ্তাহ উদযাপিত হচ্ছে।
প্রতিবছর বিশ্ব মহাকাশ সপ্তাহ আসলেই আমি স্মৃতিকাতর হয়ে পড়ি। জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ও লক্ষ্য পরিবর্তনের সাথে জড়িত ঘটনার ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো পুরনো স্মৃতি হাতড়ায়। ফিরে দেখি ২০০৭ সাল। ওয়ার্ল্ড স্পেস উইক এসোসিয়েশনের আয়োজনে এক প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের আরোও আটটি দেশের শিক্ষার্থীদের সাথে প্রথম বাংলাদেশী হিসেবে ওজনহীনতার অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে মহাকাশ ভ্রমণের সুযোগ লাভ করেছিলাম। ভিসা জটিলতায় শেষ অবধি মূল প্রোগ্রামে অংশগ্রহণ করতে না পারলেও জীবনের মোর ঘুরে গিয়েছিল এই অপূর্ণ অর্জনের পর। বাস্তবিক জীবন-মানুষ-সমাজকে জেনেছি-চিনেছি নতুনভাবে, নবউদ্যোমে নিজেকে এগিয়ে নেওয়ার কৌশল শিখেছি, বিজ্ঞানের প্রতি নতূন রূপে ভালোবাসা ও বিজ্ঞান আন্দোলনে নিজেকে যুক্ত করে আগামী প্রজন্মের জন্য কিছু করার আগ্রহ ও প্রচেষ্টার শুরু তখন থেকে।
বিশ্ব মহাকাশ সপ্তাহের এই সময়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রয়াত এফ. এর. সরকার স্যারকে, যিনি জৌতির্বিজ্ঞানের প্রতি ভালোলাগা থেকে প্রতিষ্টা করেছিলেন বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নিয়মিত বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপন করতেন। বিশেষ করে স্যারের গ্রামের বাড়ি সিরাজগন্জের এনায়েতপুরে ব্যাপক আয়োজনের মাধ্যমে মহাকাশ সপ্তাহ উদযাপিত হতো।
আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম হবে বিজ্ঞানমনস্ক। আমাদের আগামী প্রজন্মভাবে বিজ্ঞানের প্রতিটি বিষয়কে নতুনভাবে উপলব্ধি করবে, চর্চা করবে। বাড়িতে বাড়িতে বই পাঠ হবে, গ্রামে গ্রামে পাঠাগারে বিজ্ঞান বই চর্চার আসর বসবে। মোহাম্মাদ আবদুল জব্বার স্যারের ’তারা পরিচিতি’ পড়ে গভীর রাতে আকাশের তারা গুনবে; স্টিফেং হকিংয়ের ‘দ্যা থিওরি অব এভরিথিং’ পড়ে মহাবিশ্বের জন্ম রহস্য জানবে; ড. জামাল নজরুল ইসলাম স্যারের ‘দি আলটিমেইট ফেইট অব দ্য ইউনিভার্স’ পড়ে মহাবিশ্বকে নতুনভাবে জানবে, স্বপ্ন দেখবে; ড. এ. এম. হারুণ-উর-রশীদ স্যারের ‘ফিরে ফিরে দেখা আমাদের এই মহাবিশ্ব’ পড়ে নিজেকে খুঁজবে; বিজ্ঞান বক্তা আসিফ ভাইয়ের ‘ভবিষ্যতে যাওয়া যাবে, যাবেনা পিছন ফেরা’ পড়ে মহাবিশ্ব ও এর ভবিষ্যৎ নিয়ে ভাববে, ফারসীম মান্নান মোহাম্মদী স্যারের ‘থাকে শুধু অন্ধকার’ পড়ে নিজেকে হারাবে মহাবিশ্বের অজানা রহস্যে। এছাড়াও জৌতির্বিজ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য বই পড়ে জ্ঞান সমৃদ্ধ করবে।

অপেক্ষা সে সময়ের…………………………….









সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×