
আলোর সে পথ না জানি কত দূর
পেরোতে হবে কত বাধা কত পথ কত সমুদ্দূর ?
বুকে আশা নানাশঙ্কা মনে জাগে কত ভয়
চলিতে পথে কে জানে কখন কি হয়!!
জঙ্গলের রাজত্বে এখানে সম্ভ্রম বাচানো দায়
নিলর্জ বেহায়ার দল সদা করিতেছে হায় হায়
আইন কানুন হেথা সবই হারায়েছে তার গতিপথ
নিজের স্বার্থে কেবল ই সাজায় সুবিধাবাদীরা নানা মত
বুভুক্ষের দল নর মাংস লোভী তাদের পক্ষে সব ই সম্ভব
অন্যের ধন কাড়িয়া তাহারা বাড়ায় বিত্ত বৈভব
যেন হরিন শাবক আমার মা সুস্বাদু লোভনীয়
যেনহিংস্র শকুনীর খাদ্য অতি সুদর্শনীয়
এত নারী লোভী, কোথা ছিলো জানোয়ার
কখনো পিটিয়ে মারে,কখনো ছিন্ন করে দেহ আমার মা'র
মুখোশের আড়ালে থাকা গুটি কয়েক জানোয়ার
সহ্যের সীমার আজ সবটুকু করেছে পার
জেগে উঠো একে একে সব বাঙালী
জেগে ওঠো মানবতা মুছে ফেল সব কলঙ্ক কালী ।।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ সকাল ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




