
” পিতা আছে হৃদয়ে ,
নয় রাস্তা ঘাটে ।
অতি উৎসাহী ভন্ডদের তান্ডব নৃত্য
চলছে এ তল্লাটে।।”
স্বাধীনতা ও বঙ্গবন্ধু এ তো আমাদের রক্তে মিশে গেছে। কেউ চাইলেই রদ করতে পারেনি , পারবেও না । কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আজ যে রশি টানাটানি । তাকে লাভ ইউ , মিস ইউ জানানোর যে কায়দা তা এতো কুৎসিত পর্যায়ে পৌচেছে যে এখন ভয় লাগতে শুরু করেছে । একদিন আমাদের নতুন প্রজন্ম হয়তো তাকে আর শ্রদ্ধার চোখে দেখবে না। লেবু বেশী কচলালে তেতোই তো হয় ,নাকি !
প্রসঙ্গটা এজন্য তুললাম যে গতবার বা তারও আগের বারের চেয়ে এবারে দেখছি বঙ্গবন্ধুকে কিছু চামচারা অতি বেশি মিস করছে । ১৫ অগাস্ট গত হয়েছে বেশ কয়েকদিন। আজ পঁচিশ তারিখ তবু জোরে মাইক বাজিয়ে তার ভাষণ, তার উদ্দেশ্যে গান ,মাননীয় প্রধান মন্ত্রীর ভাষণ ইত্যাদি বাজছে। একটু কি ভেবে দেখেছে ।বাচ্চাদের পড়াশোনার কত অসুবিধা হচ্ছে। অনেক বাড়িতে অসুস্থ রুগী আছে ।ছোট সদ্যোজাত শিশু আছে। এই যে ১১দিন ধরে মাইকের বিকট আওয়াজ। কিভাবে মানুষ বাস কবরে। এটা কি কোন সভ্য সমাজের নিয়ম হতে পারে? মাননীয় প্রধান মন্ত্রী কি বিষয়টা একটু দেখবেন?
ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকে নিয়ে 'বাড়াবাড়ি' না করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, "শোক দিবসের আয়োজন করলে নিজেদের টাকায় করবেন। অন্যদের কাছ থেকে চাঁদাবাজি করবেন না।"
"এসব করে বঙ্গবন্ধুকে খাটো করবেন না, তার আত্মাকে কষ্ট দিবেন না।"
এখন কথা হচ্ছে এর সাথে আরো বেশ কিছু দিক নির্দশনা দিন না মাননীয় মন্ত্রীমহোদয় । বঙ্গবন্ধু কে নিয়ে এই যে নির্লজ্জ বাড়াবাড়ি , আমি মনেকরি এটা তার প্রতি কোন ভালোবাসা হতে পারে না । এটা তাকে ব্যবহার করা ।তার নামকে উপরে ওঠার সিড়ি হিসাবে ব্যবহার করা।বঙ্গবন্ধু কি এতই সস্তা।কিছু টাউট বাজের হাত থেকে বঙ্গবন্ধুকে উদ্ধার করা অতি জরুরী হয়ে পড়েছে। আমরা বঙ্গবন্ধুর অপমান অশ্রদ্ধা সহ্য করতে পারবো না । তাকে এবারের মতো আপনারা রেহাই দেন।
২৫ ০৮ ২০১৯
ছবি গুগোল থেকে
















সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


