
পরিচয় ছিলোনা কবি ,কখনো তোমার সাথে ।
করোনি কোন মন্তব্য তুমি, আমার ব্লগ বাড়িতে।।
তবু তোমার রচিত রচনাসমূহ, তোমার প্রস্থানের পর ।
মন দিয়ে পড়ছি অনবরত,রাত করে ভোর ।
জানা ছিলোনা তোমার কথা ,তোমার মৌনতার আড়ালে ।
অভিমান নিয়েই তুমি অসীম অনন্তে হারালে ।।
বেশি কবিতা নয় তবু নিজ গুণে অনন্য তাহারা
বক্তব্য, শব্দ চয়নে,আমি অভিভূত, আমি সত্যি বাক্য হারা ।।
কত অভিমানে তুমি, কষ্ট যত ,লুকায়ে নিজেরি সনে,
জীবনযুদ্ধ করেছো তুমি বড়ই সঙ্গোপনে ।।
নিজের প্রতি তুমি ছিলে অনেকটা উদাসীন
তবুও তোমার মুখে সদা হাসি ছিল অমলিন ।
পৃথিবী তোমাকে দেয়নি কিছু ই হয়তো ,
তুমি যা দিয়েছো পৃথিবীকে তাহা কিছু কম নয়তো।
তোমার যত সৃষ্টি ,চিহ্ন ,কাব্যের জলধারা ,অমর রবে সবই
বিনম্র শ্রদ্ধা তোমায় হে মহান,হে মানবতার কবি ।।




সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


