
অনেকটা একলা একাকী জীবন কাটিয়েছি
বছরের পর বছর।
কিছুই বিচ্যুত হয়নি আমার দেহতট থেকে
আজ পর্যন্ত,
কিন্তু তোমার দেখার পর থেকে ই
নিজেকে হারাতে ইচ্ছা হয় খুব করে!
ইচ্ছে হয় তোমাকে ভেঙেচুরে ভালোবাসি,
আদর মাখি তোমার ওই হাতের,
আমার পুরুষ্ঠ ঠোঁট ও গালে আর বলি ..
ভালোবাসি ভালোবাসি শুধু ভালোবাসি তোমায়।
মনে হয় তোমাতে আমার সবটুকু বিনষ্ট করে দেই।
© মোঃ রফিকুল ইসলাম।৯ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


