
সামু ব্লগে আমার এক বছর পূর্ণ হলো আজ। ব্লগের প্রত্যেকের প্রতি রইলো আমার অশেষ কৃতজ্ঞতা ।
কৃতজ্ঞতা সামহ্যোয়ার ইন ব্লগ কতৃপক্ষ ।সেই সাথে সবার প্রতি রইলো শুভকামনা। সবার একান্ত সহযোগীতায় আমি অভিভুত । আবারো কৃতজ্ঞতা সবাইকে।ধন্যবাদ
খুব করে হিম পড়েছে
পানি বেশ ঠাণ্ডা!
সেই পানিতে মা ’মাগুর’
পাড়লো শ’খানেক আণ্ডা।
আণ্ডা দেখে বোয়াল রাজা
হো হো করে হাসে।
ডিমগুলো খাবার লোভে,
খুশখুশিয়ে কাশে।
ভাব দেখে ব্যাঙের ছানা
বুঝলো কি হচ্ছে।
সেই কারণে তৎক্ষণাৎ সে
নালিশ নিয়ে যাচ্ছে।
মা ’মাগুর’ ঘটনা শুনে
রেগে মেগে ই সারা।
দেখাবে সে হাইকোর্ট,
হোক সে যে বা যারা।
মাছেরা সব শুনতে এলো,
কিসের এতো গোলমাল।
মা ’মাগুর কেঁদে জানালো,
খবরাখবরের ফিল হাল।
সবাই মিলে সিদ্ধান্ত হলো
আর সইবে না অন্যায়।
দলে দলে মাছেরা সব
বাধলো যে জোট তাই।
এত বছরের দুর্নীতি,
আর যত অনিয়ম।
সব দোষের ই সাজা হবে
অপরাধ ভেদে বেশী বা কম।
চলো সবাই বোয়াল রাজের
গদি দেই উল্টিয়ে।
সশস্ত্র সংগ্রামে যত অনিয়ম
যাবে একদিন ঠিক পাল্টিয়ে।
সাহস করে ব্যবস্থা নিলে
করলে সঠিক প্রতিরোধ।
অত্যাচারী পরাজিত হবেই
বুঝতে হবে রে নির্বোধ ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





