
সেল ফোন
========
মধ্যরাতে তারার মেলা বসেছে আকাশে
স্নিগ্ধ ফুল হয়ে ঝরে পড়ছে তোমার কপাল ,
ঠোঁট ,গাল ও চিবুক বেয়ে।
তুমি আমি জোছনায় ভিজতে ভিজতে
ভাবছি ,
এখন একান্ত হতে পারলে
মন্দ হতো না।
সেই মুহুর্তে বেজে উঠলো তোমার সেল ফোন ।
তুমি ব্যস্ত হয়ে উঠলে অন্যত্র,
সহসা আহত হলো আমার হৃদয়।
বিরক্তি কর।
এই সেল ফোনগুলো এতো বেরসিক কেন?
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





