খোকার ঘুম[শিশুতোষ ছড়া]
১৫ ই মার্চ, ২০২০ সকাল ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত্রি হলো ফুল ফুটলো,
চাঁদ জাগে আকাশে।
খোকার চোখে ঘুম নেইকো.
খিলখিলিয়ে হাসে।
খোকার চোখে ঘুম এনে দে,
ওরে সোনার চাঁদ।
তোরে দেখে দেখনা ও চাঁদ,
সে করে আহ্লাদ।
জোছনারে তুই লক্ষী আমার,
রূপের সেরা রাণি।
আয়না এসে বসনা পাশে,
তোকেই আপন জানি।
নদীর পাড়ে ছায়া ফেলে,
মেঘ চলেছে ভেসে।
ওরে মেঘ তুই ও আয়,
বসনা খোকার পাশে।
বাতাস এসে অভিমানে,
গাল ফুলিয়ে কয়।
সবারে ডাকো আমায় তো নয়,
পর কি আপন হয়!
মান করোনা ও বাতাস তুমি,
মান করোনা আর।
আমরা সবাই খোকা বাবুর,
একান্ত আপনার।
এই কথাতে ফুল পাখি সব,
মিষ্টি হেসে হেসে।
নানান সুরে নানান তালে,
গান শুনাতে আসে।
গান শুনে আর জোছনা মেখে,
খোকার চোখে নামে ঘুম।
রাত বাড়লে সব শুনশান,
এলাকা নিঝঝুম্।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন