
লোকটি দুঃখী,হত দরিদ্র,
ঠিকমতো নাই চালচুলো।
অভাবে অনটনে কোনরকমে কাটে
গ্রীষ্ম, বর্ষা,শীতগুলো।
দরিদ্র লোকটি বোঝে না সবটুকু,
বোঝে সংসারের জ্বালা।
পেটের দায়ে পথে নামে,
নিয়ে তোমাদের অবহেলা।
তোমরা তো সুধীজন,বিবেকবান,
বোঝো কি দুঃখীর ব্যাথা।
দুঃখীরে তোমরা অপমানিত করো,
করো রস রসিকতা।
ভেবেছো কি এমন যদি হতো,
দুঃখীর স্থানে তোমার পিতা।
তখনও কি তুমি করতে এমন,
নিদারুণ রসিকতা।
দুঃখী তো বোঝে না ভাইরাস কি,
করোনা কোন সে জাতের বিষ।
না হয় তারে তুমি বুঝিয়ে দিতে,
এমন গ্লানি কেন তারে দিস!
দরিদ্ররাও মানুষ,মানুষের মর্যাদা,
দাবী রাখে তোমাদের কাছে।
দেখো আবার এমন কিছু করোনা
নিজেই অপমানিত হও পাছে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




