
তোমার একটু উষ্ণ স্পর্শের লোভে
আমি কত বার করেছি নিষিদ্ধ গণ্ডি পার।
তোমার ইচ্ছের পান পাত্র ভরাবো বলে
কত বার আমি হয়েছি ঘরের বার।
তোমায় একটু নিজের করে পাবো বলে
কত রাত করেছি ঘুম হারাম।
আকাশ সাক্ষী ,
বাতাস সাক্ষী,
সাক্ষী রাতের চাঁদ ও তারা।
সাক্ষী এই পোড়া শহর ,
সাক্ষী ঘুম ভাঙা ভোর ,ক্লান্ত দুপুর,নিশুতি রাত।
তুমি একটুও খোঁজ নেবার প্রয়োজন টুকু বোধ করলে না প্রিয়।
তীব্র দহনে তোমার বিরহে,আমি পুড়ে গেছি অহর্নিশ।
সবাই তো সবার মতো-
বসন্তের কোকিলেরা হয়েছে নিয়মিত,
বনের ফুল ও পাখিরা ফুটেছে, গাইছে মহা আহ্লাদে।
জলের ঢেউ কি কখনো হয়েছে এমন
বাতাসের দোলায় ওঠেনি দুলে?
আকাশের মুখ যদিবা কখনো হয়েছে ভার
ঠিকই তো অভিমান গুলো ঝরিয়ে আবার হয়েছে আলোকিত।
তোমাতে চিত্ত আমার কতটা অস্থির,
সেই উচাটন মনের গলিতে তুমি একবারও উকি দিলে না প্রিয়।
আমি কি এতটাই অপাংক্তেয়
যে আমার দিকে একটিবার ফিরে তাকালেও দোষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

