
মেঘের ভেলায় ভাসিয়ে দিলাম
আমার ইচ্ছেগুলো।
তুমি খুঁজে নিও তুমি ছুয়ে দিও
আমার স্বপ্নগুলো।
ঝড়ো বাতাসের উত্তাল হাওয়ায়
ছড়িয়ে দিলাম আমার ভালোবাসা।
তুমি না চাইলেও তোমায় ছুয়ে দিতে
আমার এই অযাচিত কাছে আসা।
তুমি খুঁজে নিও তুমি ছুয়ে দিও
আমার স্বপ্নগুলো।
তোমার অবজ্ঞা আর অবহেলায়
আমি বিরহকাতর।
তোমার দেওয়া আঘাতে
আমি আজ নিরেট পাথর।
তবু আমি ভালোবাসি শুধু তোমাকেই।
তবু আমি সুখ পাই শুধু তোমাতেই।
তুমি খুঁজে নিও তুমি ছুয়ে দিও
আমার স্বপ্নগুলো।
জন্মান্তরে যদি বিশ্বাস করো
আমি আছি প্রতি জনমে।
স্বর্গ যদি বিশ্বাস করো
আমি আছি স্বর্গধামে।
তুমি খুঁজে নিও তুমি ছুয়ে দিও
আমার স্বপ্নগুলো।
# গীতি কবিতা -২
এটি আমার গান লেখার দ্বিতীয় প্রচেষ্টা। আশাকরি সকলের ভালো লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

