
সুদীর্ঘ লক ডাউন ও হোমকোয়ারেন্টাইন শেষে
দেখা তোমার সাথে প্রিয়তমা।
তুমি এত দিনের বিরহ শেষে প্রস্তাব রাখলে,
সীমিত আকারের প্রেমের।
প্রেমে আবার সীমিত করণ কি?
সীমিত আকারের কোন কিছুতেই বিশ্বাসী নই আমি।
আর এতো প্রেম,
প্রেম হবে বাঁধ ভাঙা,উদ্দাম ,খরতর স্রোতস্বিনী সম।
অনেক হয়েছে ,
এবার আমি চাই পরিপূর্ণ ছোঁয়াছুঁয়ি ও চুম্বন।
অতৃপ্ত বাসনা নিয়ে
মাঝ পথে থেমে যেতেও রাজী নই আর।
আমার চাই বাধ ভাঙা জোয়ারের প্রেম।
আমার পোষাবে না এমন সীমিত করণ আহ্বান।
আমি পরিপূর্ণতায় বিশ্বাসী।
তুমি যদি চলে যেতে চাও?
তো যেতে পারো।
আমি খুঁজে নেবো অন্য কোন পথ।
তবুও মানবোনা তোমার এই অবাস্তব সীমিত করণ আহ্বান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

