
সূর্য তখনও যায়নি অস্তাচল ,
তবু, পূব আকাশে চাঁদের দেখা মেলে।
গোধূলির আলোয় সে যদিও কিছুটা নিস্প্রভ।
বকের ঝাঁক হঠাৎ তাড়াহুড়ায়,
ফিরে চলে আপন নীড়ের পানে।
ঘাট কিনারায় জল নিতে এলে কনে বউ,
লালচে আভা মেখেই হলো সারা।
লাজবতী সলাজ নয়নে তাকায়।
অবাক কান্ড!
সে যে লজ্জায় দিশাহারা!
মেঘের দল হঠাৎ পালটে রূপ,
রক্তিম আভা ধারণ করে নিজে।
সাঁঝ বেলাটা বড্ড গোলমেলে।
সন্ধ্যা ফুলেরা ফুটেছে বাগান জুড়ে ,
শোভা যেন ফুটে উঠেছে বাঁধ ভেঙে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২০ ভোর ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


