
কি বলতে ডাকলে প্রিয়, বললে নাতো কিছু?
আমি কেবলই তৃষ্ণাতুর হয়ে, নিলাম তোমার পিছু।
কথার প্যাঁচে বলতে যদি, দ্বিধাগ্রস্ত হও।
ইশারার সাহায্য তুমি, নিতে পারো, নাও।
যৌবনে মৌ বনের নিষিদ্ধ পথে, না করলে বিচরণ।
প্রেম সাগরের সুধা কি করে তুমি, করবে আহরণ?
শাশ্বত সুধা তুমি, আমি সুযোগ সন্ধানী সুধাকর।
তুমি আমার প্রেমের দেবী আমি তোমার মধুকর।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২০ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


