
ভুল ঠিকানায় তুমি খোঁজ নিয়েছো।
ভুল পথে ভুল করে এসে পড়েছো।
ফিরে যেতে পারো তুমি নেই অভিযোগ।
জীবনে চাই না কিছু যোগ বা বিয়োগ।
বেদনার নীল খামে মোড়া এ জীবন
কেউ জানতে চায়নি আছি গো কেমন।
কষ্টের সাগর পাড়ি দিয়ে দিয়ে।
এখন আমি নিশ্চল নিজেকে নিয়ে।
পাথর হৃদয়ে আর ফোটে নাকো ফুল।
জীবনের মানে এখন সবটাই ভুল।
দয়া আর করুণার পাত্র হতে।
নিজেকে চাইনা আর নিচে নামাতে।
ফিরে যেতে পারো তুমি নেই অভিযোগ।
জীবনে চাই না কিছু যোগ বা বিয়োগ।
আশার ছলনে ভুলিয়ে দেব নাকো আশা।
নিজের স্বারথের কারণে ভুল ভালেবাসা।
ফিরে যেতে পারো তুমি নেই অভিযোগ।
জীবনে চাই না কিছু যোগ বা বিয়োগ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


