
হাত ধরো ইরাবতী,
আমার কেন জানি মনে হচ্ছে
আমি তলিয়ে যাচ্ছি অতলে।
তুমি দয়া করে হাতটা ধরো দয়াময়ী।
ভালোবাসতে বলিনি আমি।
বিপদের দিনে ডাকছি।
এসো বাড়িয়ে দাও হাত।
ফিরে দেখ একটু তুমি।
চোখে চোখ রাখতে হবে না।
ঘৃণা আর অবহেলায় না হয় হাতটা ধরো।
তবু ধরো।
ধরবে নাতো?
ঠিক আছে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি।
তুমি যেন ভালোবাসাহীন থাকো।
সারাটা জীবন।
আর গুমরে কেঁদে মরো।
সময় গেলে আমিও দেখবো
তুমি নিজেকে কতটুকু সুখী করেছো?
সর্বদা নিজের কথা চিন্তা যে করে
সে হয়তো প্রাণি,
কিন্তু মানুষ নয়।
তুমি মানুষ নও ইরাবতী,তুমি প্রাণি,
মানুষ হলে মানবিক হতে।
হতে দয়াময়ী, হতে প্রেমিকা।
তুমি কিচ্ছু হতে পারনি।
তুমি মানুষ হতে পারনি।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


