কবি
৩০ শে মে, ২০২০ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতাঃ কবি
© রফিকুল ইসলাম ইসিয়াক
--------------------------------
চঞ্চলা মেয়েটির নাম ছিলো ছবি।
যাকে দেখে আমি হয়েছিলাম কবি।
ছবি শুধু ছবি নয় যেন কথা কয়।
চোখে লাগে মনে থাকে জীবন্ত বিষ্ময়।
একদিন এলো চুলে জানালায় এলো।
দেখে তারে এই বুকে ঝড় উঠলো।
কপোলে লাল টিপ ছিলো কানে দুল,
দুর হতে দেখে তারে আমি যে ব্যকুল।
এরপর হঠাৎ যখন সে সামনে এলো,
তাকে নিয়ে হাজার কথা মনে জাগলো।
জানতে চাইলে নাম তার বললো,ছবি।
আমিও জানালাম, আমি এক কবি।
পাত্তা না দিয়ে বলল সে ,ও তাই নাকি?
কি কবিতা লেখা হয় দেখাও দেখি?
খাতাখানি মেলে দিতে পড়লো কিছু।
বললো, এসব লিখে হবে কি কিছু?
তার চেয়ে এসো করি দুজন মিলে ভাব,
এ পৃথিবীতে বড় বেশি সুখের অভাব।
আমিও হাতখানি দিলাম বাড়িয়ে,
অজানা আহ্বানে গেলাম হারিয়ে।
তারপরে হঠাৎ কে যেন ঝাঁকি দেয়,
চোখ মেলে চেয়ে দেখি অবাক বিষ্ময়।
মা বলে ,বেলা হলো কত আর ঘুমাবি?
বাস্তবতার ভীড়ে তখন হারালো ছবি
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২১ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন