
রংধনু রঙ শাড়ী পরেছো,কপালে দিয়েছো টিপ।
আকাশ মিতালী হলে কি চাইবে? একটা নীল ক্লিপ?
উত্তরাঙ্গবাদী রাগে গাইছো,রাগ ভৈরবীর সুরে।
বলতো কোন রাগে গাইছে গান,ভোরের পাখি দূরে?
ঝরা শিউলি ঝরলো যখন পদ্মেরা ফুটলো ঝিলে।
মধু লোভী তৃষ্ণার্ত ভৃঙ্গ যত ছুটলো দলে দলে।
ধানের খেতে নিত্য দোলে বাতাসের আলপনা।
তোমায় ছাড়া এ জীবন যেন অবাস্তব কল্পনা।
সমুদ্র নীল ,মেঘ সাদা, সবুজ আকার দিগন্ত ।
চির আপনার চির সজীব তুমি নিজস্ব একান্ত ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ সকাল ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


