
মন চলে যায় স্বপ্নে ভেসে চাঁদ দেখে কয় হেসে।
অবশেষে এলি তবে আমার আপন দেশে।
খোকন হাসে মিষ্টি হাসি চাঁদের বুড়িও খুশি।
নিজের দেশের আপন মানুষ দেখে ধরেনা হাসি।
ও দাদীমা করো কি তুমি? নিঃসঙ্গ প্রবাসে?
দেখে তোমায় মনে হয়, রয়েছো কায়ক্লেশে।
প্রবাস জীবন নয়তো সহজ, অনেক পরিশ্রম।
পরিবারিক প্রীতির মুল্য দিতে, বেরিয়ে যায় দম।
এলে যখন বুঝবে তখন চাওয়া পাওয়ার নেই শেষ।
নিজের জীবন বিলিয়ে দিয়েও সুখের নাই তো রেশ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


