
পরোনি বসন ভূষণ , বাঁধোনি কেশ!
কিসের তরে রাই কিশোরীর দুঃখ অনিশেষ?
চাহনি ছলো ছলো, নিদ্রাহীন দুচোখ,
কার তরে এতো উতলা, কেন উন্মূখ?
বসন্ত এসে গেছে মাতাল সমীরণ বয়।
কৃষ্ণ কি তোমায় দিয়েছে ধোঁকা?ফেরেনি ঠিক সময়?
ফিরবে কানু ফিরবে ঠিকই নয়তো সে ধোকাবাজ,
চোখে লাগাও কাজল কন্যা, পরো তোমার সাজ।
কানাই যদি এসে দেখে, তোমার এমন দশা!
কষ্টে তার বুকটা ফাটবে, ঘিরবে হতাশা।
প্রেমের শোভা বরাবরই মেঘ রোদ্দুরে খেলা,
থাকে শতেক বিধিনিষেধ, সাথে হাজারো জ্বালা।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


