somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু ব্লগের সেরা ব্লগার রাজীব নূর খান।

০৯ ই জুন, ২০২০ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কারো কারো পোস্ট পড়তে শত ব্যস্ততার মধ্যে একবার হলেও ব্লগে আসতে মন চায়। ব্লগে না এলে মনটা খালি খালি লাগে, যেন কোন কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে এরকম কিছু। আবার কারো কারো মন্তব্য পেতে মনটা উতলা হয়ে থাকে।

কেউ কেউ অন্য ব্লগারদের সব সময় অনুপ্রাণিত করে। অবশ্যই নিঃস্বার্থভাবে। অন্যের ভালো চাওয়ার মধ্যেই যেন তার/তাদের জীবনের স্বার্থকতা। এই ভার্চুয়াল জগতে আমার দেখা অনেকের মধ্যে অন্যতম এমনই একজন ব্লগার আমার লেখার প্রথম ও নিরলস প্রেরণাদাতা ব্লগার রাজীব নূর ভাই।
তিনি এতো প্রানবন্ত জীবনী শক্তির অধিকারী যে আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি। এতো সময় তিনি কিভাবে পান। এত প্রাণ শক্তি তিনি কোথা থেকে পান। ব্লগকে কতটা ভালোবাসলে মানুষ এতো সময় দিতে পারে। খেয়াল করে দেখলে সত্যি কিন্তু অবাক হতে হয়।

মে ২০২০ সালে তিনি ১০৬টি পোস্ট দিয়েছেন। প্রতিদিন একাধিক পোস্ট লেখেন।তিনি তার পোস্ট বাজে মন্তব্য করলেও কখনো বাজে মন্তব্য করেন না।তিনি সহজভাবে জীবনের সত্য কথা গুলো বলে দেন।আমার জানা মতে সবাই তাকে কমবেশি ভালোবাসে। তিনি দীর্ঘ সময় ব্লগ লিখছেন ১০ বছর পাঁচ মাস।তার পোস্ট সংখ্যা ৩০৬৫।ভাবুন তো। এ পর্যন্ত ব্লগে তার মন্তব্য৭৫০৪৪টি।

সবার পোস্ট পড়া তিনি নিজ দায়িত্ব বলে মনে করেন এবং শুধু পড়েই সরে যাওয়া নয় পোস্ট পড়ে মন্তব্য করতে কার্পণ্য করেন না। এতে তার উদার মনের পরিচয় প্রকাশ পায়। আমার মনে হয় না সামু ব্লগে বর্তমানে তার সমকক্ষ আর কেউ আছেন পোস্ট পড়া আর মন্তব্য করার দিক থেকে। তিনি আমাদের সবার প্রিয় ব্লগার রাজীব নূর।

আজ বেশ কদিন হলো তিনি জেনারেল হয়ে আছেন। তার পরেও তার পোস্ট থেমে নেই। চলছে ঝড়ের গতিতে। কিন্তু কতদিন এরকম স্বতঃস্ফূর্ততা তিনি ধরে রাখবেন আমি জানি না। কি কারণে তিনি জেনারেল বা কেন জেনারেল সে প্রসঙ্গে আমি যাবো না। কারণ সেটা সবাই কমবেশি জানি।
আমার মনে হয় এইটা ব্লগ অন্তপ্রাণ রাজীব নুরের প্রাপ্য না। প্রতিবাদ জানাচ্ছি।
সবচেয়ে বড় কথা যে কারণে আমার এই পোস্ট সেটা হচ্ছে ব্লগ মডারেশনকে বিনীত অনুরোধ জনপ্রিয় ব্লগার রাজীব নূরকে জেনারেল থেকে সেফ করা হোক।
আশা রাখি সামনে তিনি ব্লগের নিয়ম কানুন মেনে পোষ্ট এবং কমেন্ট দেবেন।
ধন্যবাদ



সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ রাত ৮:০২
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×