somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপূর্বর দিনরাত্রিঃ মোহিনীর সাথে একদিন পার্কে

১০ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পার্কের মধ্যে সবচেয়ে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে অপূর্ব কয়েক ঢোক জল খেলো।বোতলে বেশি জল নেই। আজ বেশ গরম পড়েছে।সে চটের ব্যাগ থেকে একটা পুরানো রুমাল বের করলো। রুমালটিকে সে প্রথমে জল দিয়ে ধুলো তারপর সেই রুমাল সে মুখে চেপে ধরলো। এটা তার ক্লান্তি কাটানো একটা প্রক্রিয়া।প্রজেক্টের নাম গরীবের এসি।

আহ শান্তি!দেহ মন যেন জুড়িয়ে গেলো।

শরীরটা থিতু হতেই পেট জানালো জ্বালানি প্রয়োজন।কিন্তু পকেট তো গড়ের মাঠ? এখন?

ভাবতে ভাবতে মুখ থেকে রুমাল সরাতেই অপূর্ব দেখলো তার পাশে অচেনা এক মেয়ে বসে আছে। অসম্ভব রুপবতী মেয়েটির দিকে তাকিয়ে সে বিষ্ময়ে হাঁ হয়ে গেলো।

কিছুক্ষণ পরে মেয়েটির বিরক্ত ভরা প্রশ্ন আসতেই সম্বিত ফিরে এলো তার।
-কি ব্যপার ভ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? কোন কালে মেয়ে দেখেননি নাকি?
-আপনি কে?
-আমি বলতে বাধ্য নই।
-এখানে কি?
-এখানে কি মানে? এই পার্কটা কি আপনার? কেনা?
-মানে আমার পাশে কি?
-এবার নিশ্চয় বলবেন এই বেঞ্চটা আপনার পারমানেন্ট?
-পারমানেন্ট না হলেও এখানেই আমি বসি।
-ইশ !চেম্বার বানাইছে।এখানে আমি বসি।বললেই হলো।
-দেখুন এমনিতে খিদাতে আমার মাথা গরম তার উপরে আরো গরম বাড়ায়ে দিয়েন না।
-খিদা পাইছে তো আমি কি করবো? আসছে মেজাজ দেখাতে।
-আপনাকে কখন মেজাজ দেখালাম বলুন তো। শুধু শুধু ঝগড়া করছেন।
-এই ভালো হবে বলছি। আমাকে ঝগড়াটে বলবেন না।
-আপনাকে আমি কখন ঝগড়াটে বললাম। আজব তো।
-আপনি আজব।আজব নাম্বার ওয়ান।

অপূর্ব দেখলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। অচেনা একটি মেয়ের সাথে তার ঝগড়া করা ঠিক হচ্ছে না। সে উঠে পড়লো। খাদ্যের সন্ধানে বের হতে হবে। বড় বেশি ক্ষুধা পেয়েছে।
হঠাৎ মেয়েটি বলল,
-কি ব্যাপার কোথায় চললেন?
-বলতে বাধ্য নই আমি।
-আমিও যাবো।
-কোথায়?
-আপনার সাথে।
-আপনার কি মাথা খারাপ? স্ক্রু ঢিলা।
-আপনি প্লিজ আমাকে একা ফেলে যাবেন।একা একা আমার খুব ভয় করে।

হঠাৎ করে কেন যেন এই অপূর্ব রুপবতী মেয়েটির প্রতি মায়া জন্মালো।কে মেয়েটি? আহা এমন করে কেউ বলে নাকি? নিশ্চয় বিপদে পড়েছে। কি ভেবে সে পার্কের বেঞ্চে আবার বসে পড়লো। খিদেটা সত্যি খুব বেশি পরিমান জানান দিচ্ছে।সে মেয়েটির দিকে মুখ ফিরিয়ে বলল।
-আপনার নামটা কি বলা যাবে?
মেয়েটি হঠাৎ যেন লাজবতী কন্যা হয়ে কুকড়ে গেলো, বলল,
-আমার নাম মোহিনী।
অপূর্বর খুব ইচ্ছা করলো মোহিনীর হাতটা একটু ছুয়ে দেখে। কিন্তু এই কড়া রোদ গরমে তার ভিতর থেকে কে যেন স্মরণ করিয়ে দিলো ।চড় থাপ্পর খাবি নাকি?অপূর্ব অন্য চিন্তা বাদ দিয়ে মোহিনীর দিকে মিষ্টি করে হাসলো।বলল,
-তোমার নামটা খুব সুন্দর তো।

চলবে

ছবিঃগুগোল থেকে
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×