
ফুলের নামে নামটি তোমার, আমি ডাকি পদ্ম।
শাপলা ডাকলে ভালো লাগে! রাগ দেখালে ছদ্ম।
নামে কি আসে যায়, তুমি তো তুমিই কি বলো?
চোখ পাকিয়ে বললে, পদ্ম আর শাপলা এক হলো?
আহা রাগো কেন,একটু আদরে হাতটা বাড়াও।
শুধু শুধু বিনা কারণে কটমটিয়ে রাগ দেখাও।
ইশশ! হাত বাড়াও বললেই হলো, বিশ্বাস করি না আমি।
সামাজিক দূরত্ব বজায় রাখো, ছাড়ো এসব পাগলামি।
মনের দুখে ,গোমরা মুখে এই আমি,যাই ফিরে যাই ঘর।
নারী মন বড় জটিল যার হদিস পায়নি স্বংয় ঈশ্বর।
ছবিঃগুগোল থেকে
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ ভোর ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



