
চোখ চাইতেই মন ফেরালে,
সিদ্ধান্ত ছিলো ভুল।
তোমার ফেরানো ভালোবাসায়
ভাসলো মনের দু’কুল।
হয়তো আমি সময় নিয়েছিলাম
ভেবেছিলাম বেশি।
তাই বলে অকারণে করলে শুধু শুধু
আমায় দোষী।
আলোর দিকে চাইতেই আধার হয়ে এলে,
ব্যস্ত বেশি, তাই বুঝি বৃষ্টি হয়ে ঝরলে।
কাকে খুঁজে পাবে তুমি, পথের ওই বাকে?
মনে মাঝে খুঁজে দেখো পাবে আমাকে।
ছবি গুগোল থেকে।
আমি আর কবিতা পোস্ট করতে চাচ্ছিলাম না। আমার কেন জানি মনে হচ্ছে আমার লেখাগুলো মানসম্মত নয়। হঠাৎ মন্তব্য পেলাম
বিজন রয় বলেছেন: আজকে এখনো আপনার পোস্ট পেলাম না!!
কি আর করা, ভয়ে ভয়ে পোস্ট দিচ্ছি। আমি কিন্তু সত্যি সত্যি কম বুঝি। যা মনে আসে তাই লিখি। দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার লেখা গুলো।
অশেষ কৃতজ্ঞতা রইলো বিজনদা সহ সবার প্রতি। শুভকামনা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



