somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন সুন্দর

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা সময় মাঝে মাঝে মনে হতো মানুষ নয় অন্যকিছু, এই যেমন পাখি। পাখি হতে পারলে বেশ হতো,ওদের জীবনটা কতোই না সহজ সরল আর ভাবনাহীন। কিন্তু সত্যিই কি সহজ সরল ? সত্যিই কি ভাবনাহীন নির্মল?

গভীরভাবে ভাবতে গিয়ে দেখলাম,
না মোটেও তা নয়, ওদের জীবনেও আছে বেঁচে থাকার লড়াই, সংগ্রাম, প্রাপ্তি, হারানোর বেদনা সব,সবই আছে। আছে দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ। হোক সেটা ছোট পরিসরে তবুও আছে।

আবার মনে হতো ফুল লতা গাছ হলে কেমন হয়? কিন্তু এই ভাবনা ভাবতেই বুঝতে পারলাম জগতের কোন কিছুতেই অনাবিল আনন্দ,নিরবিচ্ছিন্ন প্রাপ্তি সুখ বলে কিছু নেই। প্রতিটা জীবনেই আছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস ।বেঁচে থাকার লড়াই।আছে হঠাৎ হারানোর বেদনা অপরদিকে আছে অপ্রত্যাশিত কোন কিছু পাওয়ার সুখ।

যদিও মানব জীবন বড্ড বেশি জটিলতা আর কুটিলতায় ভরা। কাঁটার আঘাত প্রতি পলে পলে ,লোভ হিংসা,পরশ্রীকাতরতা এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার।

দিন শেষে কষ্টগুলো বেশি হয়ে গেলে অভিমানও বেড়ে যায় একসময়। জীবনের এই সব জটিলতার হাত ধরে আসতে পারে রাগ, ক্রোধ, হতাশা।সেটাই স্বাভাবিক।
তাই বলে লড়াই ছেড়ে, ময়দান ফাঁকা করে,চিরতরে হারিয়ে যাওয়া কোন মতেই যুক্তি যুক্ত নয়।

জীবন সুন্দর ও বৈচিত্র্যময় । জীবন বৈচিত্র্যময় বলে হাসি ,আনন্দ, কান্না আছে, সেই বৈচিত্রময়তার হাত ধরে যাবতীয় হতাশা,অপ্রাপ্তি বা অভিমানগুলো একসময় বরফ কুচির মতো টুকরো টুকরো হয় মনের অলিন্দে, সবশেষে তা গলে ঝরে যায় বৃষ্টি হয়ে অশ্রুর মাধ্যমে।

আবার অনেক সময় প্রিয় কোন মানুষের সাথে কষ্টের ,বেদনার হাসি আনন্দের কথা ভাগাভাগি করলে ও মনের জমা মেঘ কেটে যায়।
আর এই মেঘ কেটে যাওয়ার পরে পৃথিবীটাকে লাগে আরো বেশি মোহময়। আবার নতুন করে বাঁচতে সাধ জাগে। নতুন করে লড়াই লড়বার ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে ওঠে।

এই পৃথিবীতে আমি আরও অনেকের মতো অনেক দিন বাঁচতে চাই। ঝরণা নদী ফুল পাখির শোভা দেখতে চাই।

আমার নিজের ছোট্ট একটা পৃথিবী আছে।আমি দীর্ঘ কষ্ট, দুঃখ, অপমান সহ্য করে হলেও সেই পৃথিবীকে পরিপূর্ণতায় ভরাতে চাই। আমি হতাশাকে জয় করে জীবনকে বাঙ্ময় করে তুলতে চাই।

মানব জন্মকে সার্থক করে তুলতে চাই্, দিনশেষে এটাই বুঝি জীবন অতি মূল্যবান।
জীবন সুন্দর।
ছবিঃ নিজের তোলা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×