somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা[১-১০]

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (১)
******************************

প্রেম ডোরে পড়লে ধরা চিত্ত উচাটন।
অদৃষ্টের সুতার বাঁধনে বাঁধা প্রেমিক দুটি মন।
প্রেম সে-তো বিষম ফাঁস, বিরহ যাতনা দীর্ঘশ্বাস।
আবার যখন মিলনকাল অসীম সুখে মন মাতাল।

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (২)
******************************

চেনা নাই জানা নাই তবু কেন মোহ।
চকিতে অচিন কেন অবাক চোখে চাহ।
তোমারও চোখের ভাষায় মন আকুলায়।
অন্তর মাঝে ধুকপুক করে প্রাণ উছলায়।
কি কারণ হয়গো এমন? এ যে বিষম জ্বালা।
মন বিবাগী হইলো হঠাৎ, রইতে না একেলা।


প্রেম কাব্যঃমিলন বিরহ গাঁথা (৩)
******************************

প্রেম জ্বালায় জ্বলছি গো রাই,আমি তোমার কানাই।
সব বুঝেও অবুঝ তুমি কেমনে যে বোঝাই।
মায়ার ছলনে করিয়া যাদু দুর হতে শুধু হাসো।
আসো সখী আসো মনোমিতা,এই বুকেতে আসো।
তুমি বিনে জুড়াবেনা মোর বিষম প্রেমের জ্বালা।
তুমি আমার মন মন্দিরের আলোকিত নক্ষত্রমালা।

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৪)
*******************************

চন্দ্রাহত মন আমার সৌন্দর্যের পূজারী।
চম্পক বরণ কন্যা তোমার নামটা কি জানতে পারি?
সুচিত্র বেনী দুখানি ঠিক যেন বনলতা।
মুখখানি তোমার দারুণ গড়ন অবিকল পান পাতা।
আঁখি দুটি সেতো স্বচ্ছ জলের শাপলা ফোটা ঝিল।
সৌন্দর্য তোমার বাড়িয়ে দিয়েছে ঠোঁট সংলগ্ন তিল।
তুমি প্রেমিকা ওগো মানসী আমি তোমার পূজারী।
সাড়া দাও প্রিয়া, শুনতে কি পাও ভক্তের আহা জারি।

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৫)
***************************

যমুনার জলে নামিও না কন্যা এ জলে নাই ঠাঁই।
তুমি নিখোঁজ হইলে কন্যা কি হবে গো উপায়?
তুমি বিনে এ জীবন মম শূন্য একাকী।
মায়াময় এই রঙিন পৃথিবী পুরোটাই ফাঁকি।

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৬)
******************************

নীপবনে বিরহী রাই একলা উদাস বসে।
মনে মনে অপেক্ষা তার কখন কৃষ্ণ আসে।
ওগো কানাই তুমি কেন এতো নিঠুর হও।
রাইকিশোরীর তুমি কি আপন স্বত্তা নও?
আসো কানাই আসো ফিরে বিনোদনী আকুল।
তোমা বিনে ভাসে রাইয়ের অশ্রু নদীর কুল।

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৭)
*****************************

কুন্দ কুসুমে সাজাইলো রাধিকা তাহার কবরী।
ও রুপ দেখে কানাই কহে আহা মরি! মরি!!
শ্বেতবসনে শ্রী রাধিকার জোছনা ধোঁয়া মুখ।
সেই মুখপানে কৃষ্ণ চাহিয়া পায় অপার্থিব সুখ।
ও রাধিকা মুখটি তোলো আর কেন মুখ ভার।
এতদিনে কানু যে হইলো একান্ত তোমার।

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৮)
*******************************

তিল এক দন্ড না দেখিলে তোমায়, মন মম আকুলায়।
তোমারে প্রিয় অন্তরধামে রাখিতে ইচ্ছা হয়।
মেঘ যামিনী সারা রাত্রি প্রহর তুমি তুমি তুমিময়।
তমসাচ্ছন্ন মম অন্তর জুড়ে, প্রিয় রইলা তুমি কোথায়?
কাহারে শোনাইবো আন্ধিয়ার রাত্রির বিষম বিরহ জ্বালা।
পিরীতি কখনো কখনো শুধু সুখ নয় সে বটে কন্টক মালা।

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৯)
****************************

তোমাকে ছোঁয়ার সাধে স্বপ্ন খুঁজে বেড়াই।
আকাশ পানে চেয়ে চেয়ে নিজেরে হারাই।
কবে পাবো তোমার দেখা? কোন অসীমের তীরে?
দিবসরজনী কাটে না আমার তোমার বিরহে।

প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (১০)
******************************

এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় দৃষ্টি গেল তোমার ওধারে।
মেঘ যামিনী তুমি আমার প্রিয় পদ্ম কলি।
সু উচ্চ চূড়া তুমি আমার মনের মিনারে।
ছিলে আছে থাকবে আজীবন অন্তরের অনুভবে।
এঁকেছো জলছবি তুমি ভালোবাসার কৌশলে।
হৃদয়ের প্রতিটি দেয়ালে দেয়ালে।
মুছবে না মুছবে না এ যে সাত জনমের বাঁধন।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×