
জোছনার ফুল তুমি মনের মুকুর।
প্রিয় রূপে কাছে আছো হাজার শুকুর।
প্রেমের গোলাপ তুমি ইরানী সুবাস।
তোমার অতল তলে আমার বসবাস।
বানী তব মধুমাখা হে শুভমিতা।
সেই ধ্বনি একত্রিত হয়ে হয় কবিতা।
রূপের মাধুরিতে মম প্রাণ উছলায়।
সুখ পাখি বাসা বাঁধে মন পিঞ্জিরায়।
এমনি করেই যেন চিরদিনই থেকো।
তুমি ছাড়া বাঁচবোনা শুধু জেনে রেখো।
©রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



