
সময়ান্তে দূর আকাশে ডানা মেলে উড়ে চলে,
এক ঝাঁক পরিযায়ী পাখি।
কেমনে তাদের করবো আপন?
কেমনে তাদের পরাবো রাখি?
কেমনে বাঁধবো বাহুডোরে তাদের ?
কি করে ছুটবো পিছু পিছু
ফিরে আয় ফিরে আয় বলে।
হায়!
আমারতো নাই ওঁদের মতো দুটি ডানা।
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাই তাদের বিদায়।
একলা চেয়ে চেয়ে দেখি বিষন্ন মন নিয়ে।
মেঘ ছুঁয়ে ছুঁয়ে তাদের উড়ে চলা।
দারুণ ছন্দে এঁকেবেঁকে পথচলা।
পথ শেষে কোথায় থামবে তারা?
ফিরবে কি আর কখনো?
পারবে কি ফিরতে আগামী বছর?
উড়ে চলে তারা,
দূর বহুদূর পানে।
অজানার হাতছানিতে।
আমি চেয়ে দেখি যতদুর দৃষ্টি যায়..... মনের টানে।
ভালো থেকো পরিযায়ী পাখি।
যতদূর থাকা যায় ভালো।
©রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




