somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথনঃ দাম্পত্য

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-অমন করে ড্যাবডেবিয়ে কি দেখো?
-তোমাকে ডারলিং।
- ডারলিং হুহ, যতোসব ছাগু, তেলবাজ।
- বিশ্বাস করো তোমায় যতো দেখি ততই তোমার প্রেমে পড়ি। তোমার রূপে মুগ্ধ হই।তুমি আমার লাইলী, তুমি আমার ক্লিওপেট্রা.....।তিন সত্যি বলছি।
-আর তুমি আমার সাকিব খান।লুইচ্চা কোথাকার।
-এমন করো কেন? তোমারে তো আমি কত ভালোবাসি অথচ তুমি আমারে ..।
-থাক,অনেক হয়েছে। কত জনকে এই এক কথা বলেছো,বলতো?
- কি বলো প্রিয়তমা?তোমায় যত দেখি তত মুগ্ধ হই।তোমাকে ছাড়া আমি আর কাউকে চিনি না জানটু তোমাকে ছাড়া কাউকে বুঝি না প্রাণটু ।
-মরণ, সরো তো সরে,সরে যাও, আমি কাপড় বদলাবো।
-বদলাও,কে মানা করেছে? আমি দেখি।
- তুমি থাকলে আমি কিভাবে বদলাবো?
- ওই হৈ এখনো আমায় লজ্জা? মনে করো ঘরে আঁধার নেমে গেছে।তবে চাঁদ উঠেছে।ড্রিম লাইট জ্বালিয়ে দেই ,জোছনা জোছনা ভাব চলে আসবে। লজ্জা একটু লাগতে পারে সমস্যা নেই। আমার কাছে তোমার কি লজ্জা তাই না।
-ইশ সখ কত?
- সখই তো,তুমি তো আমার একটা মাত্র বউ নাকি?
- তো?
-তো কি?
-আরো কি দু চারটি বাড়াবার ইচ্ছে আছে নাকি?.
-বলছো?
-ফাজলামো করবে না বলছি।
-ঠিক আছে লক্ষী ছেলে হলাম।
-তোমাকে দিয়ে বিশ্বাস নেই।
-মেয়েদের শুধু সন্দেহ বাতিক।
-মেয়েদের এক তরফা দোষ দেবেনা বলছি। তোমাদের স্বভাব আমরা জানি না বলছো? ঘরে বউ রেখে মোবাইলে আট দশটা প্রেম, নতুন নতুন মেয়ে দেখলে ছোক ছোক করা।রাস্তায় বেরুলে চোখগুলো কোথায় কি দেখে আমি জানিনা মনে করছো?আর মোবাইলের ম্যাসেঞ্জারের ইটিস পিটিসের কথা না হয় বাদই দিলাম।
- এই তুমি আমার মোবাইল ঘাটো নাকি?
- সব কিছু আন্ডার কন্ট্রোলে রাখতে হলে ঘাটতে হয় বইকি।
-আমার ব্যক্তিগত জিনিস নিয়ে টানাটানি করা আমার একেবারেই পছদ নয়।
- আরে রাখো তোমার ব্যক্তিগত, ফাজিল লোক কোথাকার,তোমার ফেসবুকের ম্যাসেঞ্জারে এসব কি? কারা ওরা?
- ও তো বসের বউ, প্রমোশনের জন্য বসের বউএর সাথে ফেন্ড্রশীপ রাখতে হয় বোঝোই তো।
- আরে গুলি মারি তোমার ফ্রেন্ডশিপ, বেরোও
- মানে?
- ঘর থেকে বের হও?
- এখন রাত কত তুমি জানো?
- যত রাত হয় হোক তুমি বাসা থেকে বেরোও।
-একটু মাথা ঠান্ডা করো।
- মাথা আমার ঠান্ডা ই আছে। গরম হলে তোমার খবর আছে।
- বাইরে প্রচুর শীত।
- হোক শীত।
- এতোটা নির্দয় হয়ো না প্লিজ?
- তোমার প্লিজের গুষ্টি মারি,লুচ্চা ব্যাটা, এইবার ঘর থেকে না বের হলে আমি কিন্তু চিল্লাবো।আমার গলা তো জানো।
অগত্যা শরীফ হাসান এক কাপড়ে ঘর ছেড়ে বের হয়ে এলেন,কত আশা করেছিলেন এই শীতের রাতে একটু প্রেম-ট্রেম করবেন বউয়ের সাথে তা না…কপালটাই খারাপ।
মনে মনে ঠিক করলেন আর কোনদিন বাইরের কোন মেয়ে বা বউ এর দিকে ফিরেও তাকাবেন না।
অবশ্য তিনি এমন শপথ গোটা কয়েকবার করেছেন। এটা নতুন কিছু না....


© রফিকুল ইসলাম ইসিয়াক।

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×