somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনু গল্পঃ অঙ্গার

১৩ ই জুলাই, ২০২১ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জেসমিন কাজে বের হবার আগে কোলের ছোট্ট মেয়ে কাকলীকে অনেকক্ষণ ধরে আদর দিল।

কেন জানি আজ তার কাজে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ছেলে মেয়ের সাথে খুনসুটি করে সময় কাটাতে।

আলম হেসে বলল,
- তোমার মতলবটা কি বল তো? ছেলে মেয়ের প্রতি দরদ দেখছি উথলে উঠছে। কাজে যেতে হবে তো নাকি?

খাবারের বক্স গোছাতে গোছাতে জেসমিন বলল
-হ্যাঁ চল চল দেরি হলে তো সমস্যা হবে।আমরা তো আর মানুষ না যন্ত্র। আমাদের কোন সাধ আহ্লাদ চাওয়া পাওয়া থাকতে নেই।

-আজ সকাল সকাল এত কড়া কড়া কথা বলছো?

তবে অবশ্যই তোমার সাথে জ্ঞান, বিদ্যা, বুদ্ধিতে আমি কোন কালে আমি পারিনি, পরবোও না।

মাঝে মাঝে আফসোস হয়। আমার মত প্রায় অশিক্ষিত এক বাউন্ডেলের উপর ভরসা করে এক কাপড়ে অত সচ্ছল একটা পরিবার থেকে বেরিয়ে না এলেই পারতে।
তাহলে হয়তো এত দুর্ভোগ পোহাতে হতো না তোমার।

-আবার শুরু করলে? এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। কারখানার দরজা বন্ধ হয়ে যাবে।

-তোমার জন্য একটা ভালো চাকরির চেষ্টা করতে হবে জেসমিন।এই চাকরি তোমার মানায় না। সার্টিফিকেট গুলো সব এবার তুলে ফেলো।

-হুম। চলো চলো চাকরি না থাকলে আদর সোহাগ ছিকেয় উঠবে।

বের হবার মুখে ছেলেটি ডাক দিল,
- মা!

- কি হলো,ডাকিস কেন? মা কাজে যাবে না? যাবে তো?

- মা আজ বেতন হবে?

-মনে হয়।

- বেতন হলে আমার জন্য বল কিনবে বলেছিলে।

- আমার মনে আছে সোনা।বোনকে দেখে রাখিস।ভাত তরকারি গরম করার সময় সাবধানে করবে। হাত পুড়িয়ে ফেলো না আবার।পোড়া জ্বালা বড় জ্বালা। চিড়বিড় করে জ্বলেই যাবে।সহ্য করতে পারবি না।বড় কষ্ট! বড় কষ্ট!! সাবধান। সাবধানে থাকিস সোনারা অংকগুলো করে রেখো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরবো।

রাত আটটা নাগাদ প্রতি দিন মা বাবা ফিরে আসে জামালের। বেশির ভাগ দিন এক সাথেই ফেরে তারা।হাতে থাকে বাজার সদাই। সেদিন বারে ছিল বৃহস্পতিবার। পরদিন ছুটিরদিন। রাত বাড়ছিল।

কাকলী অপেক্ষায় থেকে থেকে ঘুমিয়ে গেছে। ছেলে জামালের ঘুম আসছে না।তরকারি গরম করার সময় হাতটা পুড়ে গেছে জামালের।হাত জ্বালা করছে। খুব জ্বলছে।

ঠিক সে সময় আলম আর জেসমিনের অসহায় শরীরগুলো জ্বলছে আহসান গ্রুপের চারতলার কম্পার্টমেন্টে। তারা কলাপসিবল গেটের মৃত্যু ফাঁদে আটকে পড়ে কাঠ কয়লাতে পরিনত হলো কিছু সময় বাদে।

জামাল তখনও অপেক্ষায় আছে তার ধারণা মা এলে মলম লাগিয়ে দিলে।এই জ্বালা কমবে। কিন্তু মা এত দেরি করছে কেন? বল কিনতে গেছে?

আসলে সে জানে না তার এবং তার ছোট্ট বোনটির জীবনে জ্বালা পোড়া কেবলি শুরু। দিনে দিনে তা শুধু বাড়তেই থাকবে..... বাড়তেই থাকবে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:১১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×