somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত জীবন -১

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চিরকাল বই পত্রিকা কেনা আমার নেশা কিন্তু এখন কথা হলো আমার আয় আবার তত বেশি না যাতে বই পত্র পত্রিকা নিয়মিত কেনা চলে।
গত দুবছর আমার মায়ের রেখে যাওয়া জমানো টাকায় হাত পড়েছে করোনার দূর্যোগের কারণে।টিউশনি পৌঁছেছিল প্রায় শূন্যের কোটায়।
যে স্কুল আমি চাকরি করি তাও প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছিল কয়েকবার তবু আমরা কয়েকজন শিক্ষক মিলে প্রায় বিনা বেতনে স্কুলটাকে চালিয়ে নিয়ে গেছি করোনার মধ্যেও।এখনও তা মোটামুটি চলছে বলা যায় ভালো ই চলছে যদিও বেতন বাড়েনি বা আগের বেতনও ফিরে আসে নি এখন। যাহোক ধান ভানতে গিয়ে শিবের গীত গেয়ে লাভ নেই।

মাসের প্রথম তার উপর বইমেলা চলছে কিছু বই কিনতে ই হবে। টিউশনির টাকা পেয়ে অর্ডার দিয়ে দিলাম কিছু বইয়ের ।
কয়েক দিনের মধ্যে টিউশনির সব টাকা কালেকশন শেষে সংসার খরচের টাকা আলাদা রেখে বাটা শোরুমে উদ্দেশ্যে রওনা দিলাম কারণ পায়ের চটি জোড়া সত্যি আর পরবার মত নেই। ডান পায়েরটা প্রায় ফেটে দুভাগ হবার জোগাড়। হাটবার সময় পা টেনে টেনে হাঁটতে হয়।অনেকে ভাবে আমার পায়ে বুঝি ব্যথা। এটা সেটা জিজ্ঞেস করে আমি মুচকি হেসে এড়িয়ে যাই।

যাহোক আমি হাঁটছি নানা রকম ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ দেখি বাটার শো রুম ছাড়িয়ে পুরানো বইয়ের দোকানের দিকে চলে এসেছি।ফিরবো এমন সময় সামনে কিছু বইয়ের দিকে চোখ আটকে গেল।
আহ! কতদিন ধরে তো আমি এই বইগুলোই খুঁজছি। কি আশ্চর্য।
এ যে মেঘ না চাইতেই জল!
আজকাল মনের মত বই পাওয়া যায় না সহজে। এক হিসাবে বলা চলে বই পড়ার পাঠ প্রায় উঠে ই গেছে তাই বইয়ের দোকানও সব একে একে গুটিয়ে গেছে। কে আর সেধে সেধে দিনের পর দিন লস করবে?
এই বইগুলো বেশ দূর্লভ। নাহ হাতছাড়া করা ঠিক হবে না।মনে মনে ভাবলাম। চটি পরে কেনা যাবে।
ঝটপট বইগুলো উলটে পালটে দেখলাম। দরদাম করে কিনেও নিলাম অল্প সময়ের ব্যবধানে।
কিন্তু চটির কি হবে? হাতে তো এখন একশ টাকা মোটে। আর পায়ের চটিও হঠাৎ দুখণ্ড হয়ে গেল এ সময়। মর জ্বালা!
অগত্যা খালি পায়ে হেঁটে হেঁটে ফুটপাতে কমদামি জুতোর দোকান দেখে দামদর করতে থাকি। জানি একশ টাকায় কোন চটি হয় না।
হঠাৎ একখানা রিজেক্ট চামড়ার চটি পেয়ে গেলাম সৌভাগ্যক্রমে। নিয়ে নিলাম একশ টাকায় যদিও দুইশত টাকা চেয়েছিল। আমার সাজপোশাক দেখে মনে হয় দোকানির দয়া হলো। আমি করুন চোখে চাহনি দিয়ে বললাম
- ভাই এছাড়া আমার কাছে আর টাকা নাই।
যাহোক দোকানির দাম চুকিয়ে চটি জোড়া পায়ে দিয়ে দেখি বেশ আরাম দায়ক।তবে একটু সমস্যা হল ভিতরে দিকে বেশ কিছু হাবিজাবি দাগ আছে। অবশ্য পায়ে থাকলে কেউ বুঝতে ই পারবে না যে আমার পায়ে রিজেক্ট জুতা।
ইয়াহু কি মজা!
আমার পছন্দের বইও কেনা হলো আবার চটির সমস্যাও মিটলো।
দখিনা বাতাস ছেড়েছে। আবহাওয়াও ফুরফুরে। গান গাইতে ইচ্ছে করছে....
"আহা আজি এ বসন্তে কত ফুল ফোঁটে কত পাখি গায়।".....
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×