somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত জীবন -৫

১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের পর্বঃ দুঃখবিলাসী মন
___________________________
অনেক দিন পর আবার শৈশবে ফিরে গেলাম।নিশ্চয় ভাবছেন মিথ্যা বলছি। এটা আবার কি করে সম্ভব টাইম মেশিন তো এখনও আবিষ্কার হয় নি!

তাহলে শুনুন ....ছোটবেলার দিনগুলোতে আমি আর আমার মা সুযোগ পেলেই হয় গল্পের বই না হয় সিনেমা দেখতে বসে যেতাম ভি সি আর এ।বেশির ভাগ ই ভারতীয় বাংলা আর কিছু বাছাই করা বাংলাদেশের বাংলা সিনেমা।কখনও কখনও অবশ্য হিন্দী ছবিও দেখা হতো।

যাহোক বহুদিন বাদে আজ আবার একটা ভারতীয় বাংলা সিনেমা দেখতে বসেছিলাম।ছবিটি ঋত্বিক ঘটকের "মেঘে ঢাকা তারা"। ছবি দেখা শেষ, মন খারাপ করে বসে আছি। একা।ঘর অন্ধকার ।সন্ধ্যা হয়ে গেছে আলো জ্বালানো হয় নি। থাকুক অন্ধকার থাকুক। আঁধার আমার ভালো লাগে।

আগে মুভি দেখার পর, আমার মন ভালো বা খারাপের সঙ্গী ছিল আমার মা। মুভি শেষ হলেও মুভির রিএ্যাকশন গুলো তার পরবর্তী সময়ে অনেকটা সময় আমাদের মধ্যে বিদ্যমান থাকতো। হাসির মুভি হলে ছবির মাঝে শেষে তারপরে ও রেশ থেকে যেত অবিরাম।
দুঃখ কষ্ট সামাজিক মিলের সিনেমার ভালো পরিসমাপ্তির ক্ষেত্রে ও একই কথা প্রযোজ্য। ছবি শেষে আমি আর মা দু'জন হাপুস নয়নে কাঁদছি। এমনটা অনেক দিন হয়েছে। যে কেউ দেখলে পাগল টাগল বলতো নিশ্চয়। ভাগ্যিস কেউ দেখে নি।

এখনও সেই অভ্যাসটাই রয়ে গেছে আমার মধ্যে । মা তো এখন আর নেই তাই মন খারাপের পাল্লাটা একটু ভারি ই বলা চলে।তবে ছবি দেখা শেষে সিনেমার চরিত্রগুলোর সুঃখ দুঃখগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই আর। তাই কষ্টগুলো একটানা বুকের মধ্যে অন্য সুরে বেজেই চলেছে। বিশেষ করে শক্তি পদ রাজগুরু কাহিনী আর ঋত্বিক ঘটকের পরিচালনায় মেঘে ঢাকা তারার নিতা রূপে সুপ্রিয়া চৌধুরীর অভিনয়। অসামান্য।
অনিল চট্টোপাধ্যায়ের সাথে সুপ্রিয়া চৌধুরীর দ্বৈত লিপ সিং এ গানটা এখনও কানে বাজছে। রবী ঠাকুরের গান সেই বিখ্যাত গান।

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে....

অতীত স্মৃতি রোমন্থন কখনও কখনও বেদনার হলেও এক ধরনের কষ্ট মিশ্রিত সুখানুভূতি জাগ্রত হয় মনে। এটাকে কি বলে জানি না। এটাকে দুঃখ বিলাস বলে হয়তো।
আহ! সেই দিনগুলোতে যদি আবার ফিরে পাওয়া যেত।কি মজাই না হতো!

© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:২৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×