কবিতাঃ মাতালগন্ধী প্রহর
২৭ শে মে, ২০২২ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকাল
আশ্চর্য এক ঘ্রাণ এসে
লাগে নাকে
ঠিক ভাতঘুমের প্রহরে
মাঝে মাঝে দুপুর তুমি এত মাতালগন্ধী হও কেন?
ঝড়ো হাওয়া
তুমি কি যে বেহায়া!
সত্যি বলতে কি যাচ্ছে তাই।
তবে
আমি তোমার মত যাচ্ছে তাই হতে চাই
লুটাতে চাই মনোমোহিনীর
অসংখ্য চোরা খাঁজ আর গলিপথে
ঠিক যেমন
তুমি লুটাচ্ছো ইচ্ছে মত।
ভাবছি বসে আনমনে
যা মনে আসে তাই
স্তব্ধ দুপুর
আহ! মাতালগন্ধী সময়
নেশা ধরা প্রহরে
এখন যে নিজেকে সামলানো দায়।
ঠিক তখনই ডাক পাঠালো
গঙ্গা ফড়িং
এই অবেলায় কি করো ঘরবন্দী হয়ে?
আমি বললাম,
কিচ্ছুটি নয়!
সব এই বিরহবেলার দোষ
জানাই কি করে.....
প্রিয়া আমার
এক বুক অভিমানে নিয়েছে মুখ ফিরায়ে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন