somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাবনা আমার কথা-১

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#দিনশেষে পরিশ্রমী বিজয়ী হয়

প্রতিটি সফল মানুষের অতীত অজস্র ব্যর্থতার কাহিনীতে ভরা থাকে।যে কোন সাফল্য হুট করে আসে না সাফল্যের পিছনে থাকে পরিশ্রম একাগ্রতা সংশ্লিষ্ট বিষয়ে সম্যক জ্ঞান।যে কোন কাজে চূড়ান্ত সফলতা লাভ করতে হলে ধৈর্যশীল, সংযমী আর পরিশ্রমী হতেই হবে। সত্যি বলতে কি এর কোন বিকল্পও নেই আর সেই সাথে লক্ষ অটুট থাকাটাও জরুরি ।
লক্ষ নির্দিষ্ট করা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে যদি আমরা নির্দিষ্ট লক্ষকে সামনে রেখে না কাজ করি তবে আমরা দিকভ্রান্ত হবো।
নির্দিষ্ট কাজটির প্রতি একাগ্রতা ভালোবাসা ও মনে আত্মাবিশ্বাস না থাকে তো সেই কাজে সফল হওয়া মুশকিল আর তাই আমাদের লক্ষ নির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় একজন মানুষ যথেষ্ট মেধাবী কিন্তু তার মধ্যে ধৈর্য কম।অনেকে আবার হাজারটা কাজ নিয়ে ব্যস্ত।
হাজার কাজের কাজী জীবনে তেমন কোন সাফল্যের মুখ দেখে না দিনশেষে তার জন্য থাকে আফসোসের আর ব্যর্থতা,ব্যতিক্রম হয়তো আছে ব্যতিক্রম কখনও উদাহরণ হয় না।
আবার অনেকে আছে পরিশ্রম না করে শর্টকার্ট রাস্তায় সাফল্য খুঁজতে বেশি আগ্রহী। তাদের জন্য করুণা করা ছাড়া কিছু করার থাকে না তারা আসলে সমাজের জন্য একপ্রকার বোঝা। নর্দমার নোংরা ময়লা বিশেষ, তারা শুধু পরিবেশকে দূষিত করে তা নয় তারা আশেপাশের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে। দুঃখের বিষয় এধরণের মানসিকতার মানুষ সমাজে দ্রুত বিস্তার লাভ করছে। আপাতদৃষ্টিতে তাদেরকে সফল হতে দেখা যাচ্ছে তবে এটা সাময়িক।মিথ্যাকে যারা আশ্রয় করে দিনশেষে তাদের সলিল সমাধি অনিবার্য,হয়তো কিছু আগে নয়তো পরে।
লক্ষ একাগ্রতা পরিশ্রম ধৈর্য প্রতিনিয়ত একজন মানুষকে সুস্থ সুন্দর জীবন দানের মাধ্যমে কাঙ্খিত চূড়ায় পৌঁছে দিতে পারে।আবারও বলছি সে জীবনের পথ অবশ্য ই সহজ নয়।অন্যদিকে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া সাফল্যকে সুসংহত করা ও সাফল্য ধরে রাখা সেও ভীষণ কঠিন কাজ।
মনে রাখতে হবে যেহেতু যে কোন কাজে হুট করে সাফল্য আসে না আর তাই ব্যর্থতার মুখোমুখি হতে হবে।ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না মনের জোর রাখতে হবে। দাঁতে দাঁত চেপে সাহস সঞ্চয় করে লড়াই করবার মানসিকতা তৈরি করতে হবে নিজের ভিতর তবেই মিলবে সাফল্য।কারো নেতিবাচক কথায় প্রভাবিত হয়ে নিরুৎসাহিত হলে চলবে না। হতাশাবাদী আর পরশ্রীকাতর মানুষদের কাজই হলো অন্যকে নিরুৎসাহিত করে ভুল পথে পরিচালিত করা।
আসুন আমরা সুস্থ চিন্তা করি সুন্দর জীবন গড়ি। ভালো বই পড়ি,গান শুনি গান গাই।।জীবনকে উপভোগ করি।ক্রমশ লক্ষে এগিয়ে যাই।মনে রাখতে হবে জীবন সুন্দর।
সুতরাং আর নয় সময় নষ্ট।

© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×