শ্যাম সুন্দরীর স্নিগ্ধ আবেশ
ঘণ ঘোর আঁধিয়ার
এই লগ্নে সন্ধ্যা ফেলেছে তাঁবু
প্রকৃতির কোল জুড়ে।
মুক্ত আকাশে প্রজ্বলিত নক্ষত্র
দীপশিখা মেলে পালাক্রমে
আহা রাত্রি!
জোনাক জ্বলা প্রহর।
মন পলাতক
মিষ্টি ফুলের সুরভিত চলাচলে।
মিঠে বকুল মধুমঞ্জুরী
গন্ধরাজ স্নিগ্ধ প্রহর।
মদিরা মাতাল উতল হাওয়া
মন কেমনের ক্ষণ ।
জাগে চরাচর নিশাচরের আবাহনে
হুতুম পেঁচা আহ্লাদে মেলে পাখা
তক্ষক ডাকে উদাসী সুরে একটানা
বিরহী চাঁদ জোছনা ছড়ায়।
তার অবসরে গাছেরা ঘুমায় বুঝি
শান্ত নীরব নিথর
দিনাবসানে চোখ বোজে বিরহীনি ঘুঘু ও অন্যান্য
আর আমি জাগি ক্লান্তিহীন
রাতের রঙে মেতে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


