somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের কবিতাঃ ফিরে দেখা একাত্তর

০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনিবার্য মহাবিদ্রোহের পথে দেশ- দেশের আপামর জনসাধারণ।
বাংলার আকাশে দূর্যোগের ঘনঘটা।
তীব্র বারুদ স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে
স্বাধীনতাকামী প্রতিটা বাঙালির মুখায়বে- বুকে দারুণ আত্নবিশ্বাস।
এ লড়াই যে স্বাধীকারের।
এ লড়াই মুক্তির।
রক্তাক্ত রাজপথ, মাঠ, প্রান্তর
জননী -জন্মভূমি।
অজস্র লাশ...গলিত পঁচা লাশ
মস্তকহীন লাশ, খন্ডিত কাটা লাশ,
শেয়াল শকুনে খাওয়া লাশ.. বেওয়ারিশ লাশ!
বাতাসে টাটকা বারুদের গন্ধ।

ভয় কি! ভয় নেই মরণে!
রক্তে মুজিবের দুর্দমনীয় ভাষণ,
তারুণ্যের স্বতঃস্ফূর্ততায় টগবগিয়ে ফুটছে মুক্তিকামী বাঙালীর শিরায় শিরায় ।
এ ভাষণ অনুপ্রেরণার!
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয়বাংলা!! জয়বাংলা!!"

নতুন পতাকা। আমার পতাকা।
নতুন দেশ।অসাম্প্রদায়িক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
আমার মাতৃভূমি! আমার দেশ।

মিটিং, মিছিল, অসহযোগ আন্দোলন।
চতুর্দিকে ফিসফাস,
সন্দেহ,অবিশ্বাস.... বেঈমানের খাতায় লিখিয়েছে নাম কেউ কেউ !

ভাঙনের শব্দ ,
স্পষ্ট থেকে স্পষ্টতর ক্রমশ।

নবযৌবন হতে উৎসারিত সদ্যোজাত শিশুর আগমনী ধ্বনি শুনবার অপেক্ষায় উন্মুখ বাঙালী ।
অচিরেই মিলবে মুক্তি।
আছে আত্মবিশ্বাস।
আহ! মুক্তি!

অপর দিকে চলছে নিধন
জ্বলছে ঘর বাড়ি ভবন ও অন্যান্য।
পুড়ছে আমার স্বদেশ।

পাকি নরপশুদের তীব্র নিষ্ঠুর পাশবিক হুঙ্কার।
সাথে ধর্মের দোহাই দিয়ে ধ্বংসলীলায় মেতেছে এদেশীয় দোসর আর হায়েনারাও।

বর্বরোচিত অত্যাচার, হামলা,সীমাহীন অমানবিক নির্লজ্জ আচরণ,
গুলি বেয়নেট....নির্মমতা ।
আহত নিহত অসহায় বাঙালির গগণবিদারী আর্তচিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ উদয়াস্ত ।

আমার বোনের পাশবিক যন্ত্রণার কষ্টের চিৎকারে ভারী বাতাস আজ লজ্জায় ম্রিয়মাণ।

বুটের লাথির বীভৎসতা
অশ্রাব্য ভাষায় কটুক্তি... চলছেই,চলছেই ।

বেইমান
বর্বর রাজাকার আলবদর আল শামস নামের দেশীয়
হায়েনার বেহায়া হাসিতেও আকাশ বাতাস বিদীর্ণ ।

পশুদের নির্লজ্জতার সীমা নেই কোন।
সীমা ছিল না কখনও।
লুটপাট, বেহায়াপনা,মিথ্যাচার।
দেশত্যাগী বুভুক্ষু সারিবদ্ধ মানুষের মিছিল যশোর রোডের বুকে..।
এদিকে
বাঙালি দামাল ছেলেরাও রক্ত শপথে দৃপ্ত।
মৃত্যুকে তাঁরা করেছে জয়।
কেউ তাঁদের দাবায়ে রাখতে পারবে না আর।
দৃপ্ত শপথে উদ্দীপ্ত তাঁরা
যে কোন মূল্যে দেশকে মুক্ত করবেই শত্রুসেনা আর হায়েনাদের হাত থেকে।
আমার বোনেরাও আজ তৈরি অগ্নি শপথে।
সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
চলছে লড়াই চলবে।

মায়ের চোখে আর নেই কোন জল
আছে শুধু ঘৃণা..... চাই প্রতিশোধ! প্রতিশোধ!! প্রতিশোধ!!!
চলছে লড়াই।
চলবে লড়াই।
মাতৃভূমি কে মুক্ত করার অভিপ্রায়ে ......

চব্বিশ বছরের শৃঙ্খল
ভাঙার অঙ্গীকার আজ সর্বত্র
মাতৃভাষার রক্ষার সুচনা থেকে যার উৎপত্তি
শকুনীর ব্যবচ্ছেদে আজ আর ভয় নাই কোন
দিতে পারে লক্ষ প্রাণ দেশ মাতৃকার চরণে বাংলা মায়ের সন্তানেরা।
মহা অঙ্গীকারে রক্ত শপথে
দিকে দিকে জেগেছে বাঙালী।
ধর্ম বর্ণ নির্বিশেষে।
অসাম্প্রদায়িক চেতনায় বাঙালী আজ অকুতোভয়।
নিঃশেষে প্রাণ করিলে দান
ভয় আর কি মরণে !
জয় বাংলা!!!

© রফিকুল ইসলাম ইসিয়াক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×