টি-টুয়েন্টি ওয়াল্ড কাপের সময় আবুল একটা ক্যাচ মিস করাতে সবাই সমানে ওকে পচিয়ে ফেবুতে স্ট্যাটাস & পোস্ট দিসিল। সাকিব মাঠেই ওরে প্রকাশ্যে ধমকাইছিল,পরে প্রথম আলোর কলামে আবুলের ক্রিকেট খেলার বেসিক নিয়ে প্রশ্ন তুলছিল।
আর আজ ফেবু &ব্লগ জুড়ে শুধু আবুলের বন্দনা! আমরা জাতি হিসেবে কত নির্লজ্জ এই ঘটনাতেই তা প্রমাণিত হয়!
নতুন ছেলে হিসেবে ওই আচরণটা ওর প্রাপ্য ছিল না,
অনেকের পোস্টে গিয়ে প্রতিবাদও করছিলাম। কারণ, এশিয়া কাপ এর ফাইনাল হারার পর আনামুল হক (বিজয়) আর আবুল হাসান (রাজু)র কান্না ভেজা মুখ দেখে দেশের প্রতি ওদের কমিটমেন্ট উপলব্ধি করে এই ২জনকে ভাল লেগে গেছিল।
সেঞ্চুরির পর সাংবাদিকের সঙ্গে আবুল হাসান রাজু
::
প্রশ্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে ক্যাচ ফেলেছিলেন, সেটা কি মনে আছে?
হাসান: #বিশ্বকাপ খেলে আসার পর খারাপ লেগেছে। মনে হয়েছে আমি ক্যাচ ফেলার জন্যই হয়ত আমার দল কিছু করতে পারেনি।# তবে সবাই আমাকে বুঝিয়েছেন,‘এটা পার্ট অব গেম।’ যে কোন সময় যে কোন কিছু হতে পারে।
দেশের প্রতি কমিটমেন্ট দেখছেন ছেলের!!
যে কমিটমেন্ট আমি শাহাদাত, শাহরিয়ার, জুনাইদ,নাজিমউদ্ দিন'দের মধ্যে দেখতে পাই না
আনামুল ইতিমধ্যে অনুর্ধ-১৯ বিশ্বকাপে দেখাই দিছে যে ও কি জিনিস। আর আজ দেখাইলো রাজু!
রাজুকে অভিনন্দন অসাধারন এই সেঞ্চুরির জন্য!
আর হ্যাঁ !জাতি হিসেবে নিজেদের বদ্লানোর সময় হয়েছে আমাদের!
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


