somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিকেলে ভর্তি নিয়ে আবারও সৃষ্টি হল জটিলতা এবং এ ব্যাপারে আমার কিছু প্রশ্ন।

২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* ''আগামী বছর থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আর ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে অনড় স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
........................................................................
কলেজের ভর্তি পরীক্ষা চলাকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি তাদের (ছাত্রদেরকে) এই ঝামেলা (ভর্তি পরীক্ষা) থেকে মুক্তি দিতে চাই।”
.........................................................................
এবার পরীক্ষা নেয়া হলেও আগামী বছর থেকে জিপিএর ভিত্তিতেই মেডিকেলে শিক্ষার্থী ভর্তির ইংগিত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন পদ্ধতি নির্ধারণের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সবার সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হবে।
“আগামী বছরে ভর্তির অনেক আগেই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।”*
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
লিংক: Click This Link

কয়েক মাস আগে ঘটে যাওয়া মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের কথা নিশ্চই সবার মনে আছে। অব্যাহত আন্দোলনের মুখে সরকার ভর্তি পরীক্ষা নিতে বাধ্য হয়। আজকে সারা বাংলাদেশে কোনো রকম আনাকাংখিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে পরীক্ষা নিতে সমর্থ হয়েছে সরকার। কিন্তু, সামনের বছর সরকারি মেডিকেলে পরীক্ষা পদ্ধতি বাতিল করাটা কি ঠিক হবে?
আমার মতে এটা ১ম বার অংশ নেয়া শিক্ষার্থীদের প্রতি জুলুম করার শামিল হবে।ব্যাপারটা বিস্তারিত আলোচনা করলেই আমার অবস্থান আপনাদের কাছে স্পষ্ট হবে।

সরকার যেসব কারনে ভর্তি পরীক্ষা বাতিল করতে চাচ্ছে সেগুলো হল:
১. ভর্তি পরীক্ষা দিয়ে প্রকৃত মেধার যাচাই হয় না।
২. প্রশ্নপত্র ফাঁস হয়
৩. কোচিং বাণিজ্যর কারনে শিক্ষার্থীদের বিড়ম্বনা

এখন আমার প্রশ্ন যে,
১.পরীক্ষা নিয়ে যদি মেধার যাচাই নাই হয় তাহলে এতদিন কি তাহলে মেধাহীনরাই ডাক্তার হয়েছে! এবার যারা চানস পাবে ওরাও তো তাহলে মেধাবী নয়?
২. এবার তো আপনারা সফলভাবে প্রশ্নপত্র ফাঁসের কেলেংকারী ছাড়াই পরীক্ষা নিতে সমর্থ হয়েছেন। তাহলে সামনের বার কেন পারবেন না?
৩. সবচেয়ে বেশী কোচিং বাণিজ্য হয় ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোর ভর্তি প্রক্রিয়ায়। যদি বন্ধ করতেই হয় তাহলে বুয়েট, ঢা.বি সহ সব ভার্সিটিতে ভর্তি পরীক্ষা বাতিল করে দিন।

*যদি সামনের বার ভর্তি পরীক্ষা বাতিল করা হয় তাহলে সবচেয়ে বেশি দুর্ভোগের সমুক্ষীন হবে এবার মেডিকেল কোচিং করা শিক্ষার্থীরা। ২য় বারের পরীক্ষার্থীদের জন্য ১ম বারের পরীক্ষার্থীদের অনেকেই হয়তো চানস পাবে না। ওদের অনেকেই সামনের বারের জন্য অপেক্ষা করত(বরাবরই তা হয়ে আসছে) কারণ মেডিকেলে ২য় বারে চানস পাওয়াদের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশি। ২য় বারে অংশ নেয়াদের প্রিপারেশন অনেক ভাল থাকে। ওদের সঙ্গে 'গোল্লা ভরাটের' প্রতিযোগিতায় হয়তো একটা মেধাবী ছেলেও হেরে যেতে পারে। তার সঙ্গে ১ বছরের বড়রা পরীক্ষা দিয়ে চানস পেয়ে গেল তাহলে সে কি অপরাধ করলো যে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না?
আর যদি পরীক্ষা পদ্ধতি বাতিল করতেই হয় তাহলে এখনই জানিয়ে দেওয়া উচিত। কিন্তু স্বাস্থ্যমন্তীর কথার ইঙ্গিতে বুঝা গেল যে, জলদি কোনো সিদ্ধান্ত হয়তো পাওয়া যাবে না। এতগুলো শিক্ষার্থীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার উনাদের কে দিয়েছে? উনাদের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ নিয়ে যে একটি প্রজন্ম বেড়ে উঠছে এটা কি উনারা জানেন?
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১:৫৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×