ক্রিকেট পাগল জাতির আজ সমস্ত আকর্ষন এই ম্যাচকে ঘিরে। টাইগারদের ম্যাচের টি্কেট পেতে এমনিতেই অনেক ভোগান্তির সমুক্ষীন হতে হয় সমর্থকদের। আর আজকের খেলার টিকেট নিয়ে যা হল তা বিশ্বকাপ আর এশিয়া কাপের ঘটনাকেই মনে করিয়ে দিল। সাধারন দর্শকদের সিংহভাগই টিকেট পায়নি। যারা টিকেট পায়নি তাদের শেষ ভরসা ব্ল্যাকে টিকেট! দেশের প্রচলিত নিয়মে কালোবাজারে টিকেট বিক্রি অবৈধ হলেও কে মানে এই নিয়ম! নিয়মকে বৃদ্ধাগুলি প্রদর্শন করে সর্বসম্মুখেই বিক্রি হচ্ছে ব্ল্যাকে টিকেট। ক্লাব হাউজের ২০০ টাকার টিকেট কাল বিক্রি হয়েছে ৭০০ টাকা করে। সবচেয়ে মজার এবং অবাক করার ব্যাপার হচ্ছে যে পুলিশের চোখের সামনেই প্রকাশ্যে ব্ল্যাকে টিকেট বিক্রি হচ্ছে। অনেকে তো ব্ল্যাকে টিকেট বিক্রির বিজ্ঞাপনও দিয়েছে ব্লগে!
এ প্রসঙ্গে আমার একটা মজার ঘটনা উল্লেখ করতে চাই,
প্রথম টেস্টের ৫ম দিন টিকেট কাটতে গিয়ে এত লম্বা লাইন দেখে বুঝলাম যে কোনো ভাবেই টিকেট পাওয়া সম্ভব নয়! কাছেই ছিল পুলিশের গাড়ি। গাড়ির কাছে গিয়ে এক পুলিশ ভাই কে জিজ্ঞাস করলাম,"ভাইয়া, ব্ল্যাকে টিকেট পাওয়া যাবে কোথায়?"
পুলিশ ভাইটা নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল," ওই যে ঝাল মুড়ির দোকানটা দেখতে পারছেন ওই দোকানেই পাবেন!" আমিও ধন্যবাদ দিয়ে ২টা ক্লাব হাউজের টিকেট ৫০০টাকা দিয়ে কিনে খেলা দেখতে স্টেডিয়ামে ডুকলাম!
কিছু কিছু মুহূর্ত আছে যখন নিয়ম না মানাটাই নিয়ম হয়ে দাঁড়ায়! আমরা বন্ধুরা সবাই খেলা দেখব বলে ব্ল্যাকে ১৩ টা টিকেট কিনলাম ৫২,০০ টাকা দিয়ে এর মধ্যে ব্যাক্তিগত কাজে অনেকেই আটকা পরাতে ৮ জন খেলা দেখতে আসবেনা বলে জানালো। আমরা কাল ৮টা টিকেট বিক্রি করলাম ঠিক ৫২,০০ টাকাতেই! মানে আমাদের কোনো টাকাই লাগবেনা খেলা দেখতে!
ব্ল্যাকে টিকেট বিক্রি বন্ধ করতে খুব দ্রুত ১ কোটি ধারন ক্ষমতা সম্পর্ন স্টেডিয়াম বানানোর জন্য সরাকারের প্রতি আবেদন জানাচ্ছি!
বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক অনেক শুভকামনা। তোমাদের এই পাগলা সাপোর্টারদের জন্য হলেও তোমাদের আজ জিততে হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


