বাংলাদেশ নামক দেশটির জন্ম হয়েছে ১৯৭১ সালে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে।জন্ম হয়েছিল এক সাধীন দেশ বাংলাদেশ।কিন্তু,আজ সাধীনতার ৪০বছর পরও সবার মনে একটি প্রশ্ন বাংলাদেশ কী আসলেই সাধীন।এই প্রশ্ন ভাবতেও কস্ট হয়।তবুও করতে হই।এই প্রশ্ন আমার নয় এই প্রশ্ন ১৬কোটি বাঙালির।বাংলাদেশ যদি আসলেই সাধীন হত তবে আজ মানুষ ঘর হতে বের হতে ভয় পেত না।ঘরের কথা বলছি আজ মানুষ ঘরে থাকার নিরাপত্তা হারিয়েছে।
বাংলাদেশের দুই রাজনৈ্তিক দল যাদের ব্যাক্তি বা, দলীয় সার্থের কাছে সাধারন মানুষ আজ জিম্মি।হরতাল,গুম এগুলো যেন বর্তমানে বাংলাদেশের নিত্য নৈ্মত্তিক ঘটনা।হরতাল গনতান্তিক অধিকার।তাই বলে কি আজ হরতালের বলি হতে হবে সাধারন মানুষকে(যেমন-২ বাস ড্রাইভারের মৃত্যু)।আমাদের বিরোধীদল বলে এই হরতাল এ জনগণের সমর্থন আছে।যদি তাই-ই হত তবে চাকুরীজিবী,ব্যবসায়ী,দিনমজুররাও তাদের সব কাজ বন্ধ করে রাস্তায় নামত,ছাত্ররাও পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নামত।যেমনটি আমরা দেখেছি বাংলাদেশের নানা সংগ্রামে(‘৫২,’৭১,’৬৯)।
সরকারের প্রয়োজন ইলিয়াস আলিকে রাজনৈ্তিক নেতা হিসাবে না নিয়ে সাধারণ মানুষ হিসাবে নিয়ে তাকে খুজে বের করা।কিন্তু তারা তা না করে নানা অপ্রসঙ্গিক কথা বলছে যা খুবই দুঃখজনক।যা বিরোধীদলকে খেপিয়ে তুলছে।বিরোধীদলও তার প্রত্যুত্তোরে দিচ্ছে একের পর এক হরতাল।
আমাদের রাজনেতিকদের কাছে দেশের চেয়ে দল বড়।তাই তারা দেশের ব্যবসায়-বাণিজ্য ও ছাত্রদের লেখাপড়া ক্ষতি করে নিজেদের জিদ প্রকাশ করছে।হরতাল বন্ধ করার ব্যাপারে সরকারের কোন আগ্রহই দেখছিনা।তাদের নানা বক্তব্য বিরোধীদলকে আরও খেপিয়ে দিচ্ছে। যার ফলে বিরোধীদল দিচ্ছে হরতাল।
আমি একজন এইচএসসি পরীক্ষার্থী আজ আমি সন্দীহান আমার পরীক্ষা কবে শেষ হবে।আমার কয়েকজন বন্ধুত হরতাল এর আশাই পড়ালেখাই ছেড়ে দিয়েছে।এটি একটি বাস্তব উদাহরণ।রাজনৈ্তিক দলগুলোর প্রতিহিংসার শিকার আমরা আজ।আমাদের মত সকল পরীক্ষার্থীর প্রতিটি ক্ষণ যাচ্ছে অনিশ্চয়তায়।
দুই প্রধান দলের কাছে আমার একটি অনুরোধ আপনারা দলকে রক্ষার্থে দেশকে শেষ করে দিয়েননা।পানির মধ্যে যেমন এক টুকরা ময়লা ফেলা হলে সম্পূর্ণ পানি নষ্ট হয়ে যায় তেমনি আপনারা একটি দল যদি খারাপ কিছু করেন তার ফল ভোগ করতে হবে সারা দেশবাসীকে।ফলে বিদেশীরা পাবে শক্তি।
দয়া করে এইদেশ রক্ষার্থে কাজ করুন।তবেই এই দেশ হবে সত্যিকারের বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


