somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি২০ সিরিজের খেলা টেলিভিশনে দেখা যাবে

০৮ ই জুন, ২০১২ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের সবগুলো খেলা টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। চলতি মাসে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি২০ সিরিজ অনানুষ্ঠানিক হওয়ার কারণে তা টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার কথা ছিল না। আইসিসি'র ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি'তে না থাকায় এ সিরিজকে আনুষ্ঠানিক মর্যাদা না দিয়ে অনানুষ্ঠানিক (আনঅফিসিয়াল) হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার স্পোর্টস চ্যানেল সুপারস্পোর্ট আজ (শুক্রবার) এ কথা নিশ্চিত করেছে যে, তারা সাত ম্যাচের সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড- ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড- জিম্বাবুয়ে ক্রিকেটের (যেডসি) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী খেলাগুলো সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সুপারস্পোর্ট। বাংলাদেশ টেলিভিশনের কাছে ম্যাচগুলোর স্বত্ব বিক্রি করেছে স্পোর্টস চ্যানেলটি। ফলে বাংলাদেশের দর্শকরা আসন্ন সিরিজের সবগুলো ম্যাচ দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশের আসন্ন জিম্বাবুয়ে সফরের ফিক্সচার :

১৮ জুন - বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
১৯ জুন - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
২০ জুন - জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা
২১ জুন - জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ
২২ জুন - দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
২৩ জুন - দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে
২৪ জুন - ফাইনাল
সিরিজের সবগুলো খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। সব খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
আসন্ন সিরিজের তিন দল :

বাংলাদেশ: মুশফিকুর রহীম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকি, আনামুল হক, মোহাম্মাদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, মাশরাফি মুর্তজা, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, জিয়াউর রহমান এবং আবুল হাসান।

দক্ষিণ আফ্রিকা : ইউহান বোথা (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, মারচেন্ট ডি ল্যাঙ্গে, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, কলিন ইংগ্রাম, রিচার্ড লেভি, অ্যালবি মরকেল, ক্রিস মরিস, জাস্টিন অনটং, ওয়াইন পারনেল, রবিন পিটারসন, লনওয়াবো সোতসোবে এবং ডেইন ভিলাস।

জিম্বাবুয়ে : ব্রেনডন টেইলর (অধিনায়ক), তাডেন্ডা তাইবু, এলটন চিগুম্বুরা, ম্যালকম ওয়াল্লার, চার্লস কভেন্ট্রি, ফর্সটার মুতিযওয়া, গ্রায়াম ক্রিমার, রেমন্ড প্রাইস, টেন্ডাই চাতারা, প্রোসপার উতসাইয়া, কাইল জারভিস, ক্রিস এমপোফু, ব্রায়ান ভিটোরি, কিগান মেথ, জাবুলো কুবে, কেভন কাসুযা, চামু চিভাভা, হ্যামিলটন মাসাকাদযা, শিঙ্গি মাসাকাদযা, স্টুয়ার্ট মাতসিকানেরি, রিচার্ড মুঝাঙ্গে, ভুসি সিবান্দা এবং ক্রেইগ এরভিন
ক্লিক করুন
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×