ভারতের সিনেমা বলতে মানুষ অন্ধ। একেকটি মুভিতে তাদের ব্যয়ও অনেক। ভারতের একটা মুভির গানের দৃশ্য ধারণে যে ব্যয় হয়, বাংলাদেশে সে ব্যয় দিয়ে কয়েকটি ছবি বানানো যায়। সম্প্রতি অনন্ত নামের এক যুবক যিনি নিজেই নায়ক, প্রযোজক, পরিচালক, তিনি ছবি নির্মাণে অতিরিক্ত ব্যয় করে থাকেন। তার সর্বশেষ ছবি নির্মাণে ১০ কোটি টাকা ব্যয় হয়েছে।
তথাকথিত সভ্যতা আর অস্ত্রের দিক দিয়ে ভারত বিশ্বের অনেক দেশের কাছে আইডল। সর্বশেষ গত মঙ্গলবার ভারত ৩শ কোটি ডলার দিয়ে রাশিয়ার সমরাস্ত্র কিনেছে। অথচ মঙ্গলবার তাদের দেশের কত মানুষ যে না খেয়ে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। কত মানুষ শীতের কারণে ঘুমোতে পারেনি, তার সংখ্যা কয়েক লাখের কম হবে না। ভারতের সাবেক প্রেসিডেন্ট পরমানু বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালাম বলেছেন- “আমাদের নিজেদের ধ্বংস করতেই কি আমরা ক্রমাগত ধ্বংসের পথে যাচ্ছি?” আবার তিনিই পৃথিবী ধ্বংসের জন্য একাধিক পারমানবিক অস্ত্র তৈরী করেছেন। ভারত বেশ কিছু কারণে বিশ্বে আলোচিত। এর মধ্যে মুভি, অস্ত্র, ক্রিকেট অন্যতম। সাম্প্রতিককালে দেশটি আলোচনায় এসেছে ধর্ষনের মতো ঘৃণ্য বিষয় নিয়ে। এক মেডিকেল ছাত্রী তার বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে গেছে। রাতে বাসে ফেরার পথে বাসের ড্রাইভার, হেল্পার এবং তাদের সহযোগিরা মেয়েটির বন্ধুর মাথায় আঘাত করে নিস্তেজ করে ফেলে। মেয়েটিকে গন পরিবহনের পিছনের দিকে নিয়ে যায়। সেখানে বাসের ভেতরেই প্যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট ২৩ বছর বয়সী মেয়েটিকে গণ ধর্ষন করে। এক পর্যায়ে একটি উড়াল সেতুর উপরে মেয়ে এবং ছেলেটিকে ফেলে দিয়ে বাসটি নিয়ে তারা পালিয়ে যায়। বাসে ওই প্রেমিক যুগল ছাড়া যেসব যাত্রী ছিল তাদের অধিকাংশ পূর্বেই তাদের গন্তব্যে নেমে পড়ে। ফলে আরও যে দু’একজন যাত্রী ছিল তারা নরপিশাচদের কাছে জিম্মিই ছিল অথবা তারা ধর্ষণকাজের সহযোগি ছিল। মেয়েটিকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ডিসেম্বর এ ঘটনার পর কেটে গেছে ১০দিন। তার পরও মেয়েটি স্বাভাবিক হতে পারেনি। তাকে এমন একটি চিকিৎসা দিয়ে বাচিয়ে রাখতে হয়েছে, যার কারণে মেয়েটি ভবিষ্যতে স্বাভাবিকভাবে খাবারও গ্রহণ করতে পারবে না, আজীবন সে মাও হতে পারবে না। আনন্দবাজার বলেছে, মেয়েটির অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। তার রক্তনিকার পরিবর্তন হচ্ছে। গায়ে জ্বর ছিল ১০২ ডিগ্রী। মোটামুটি এই হল ভারতের একটি সংবাদ। তারপর ঘটতে লাগল নানা ঘটনা। আবিষ্কার করা হয়েছে বিশ্বের মধ্যে দিল্লি হচ্ছে ধর্ষনের নগরী। ২০১০ সালে দিলিতে যেখানে ধর্ষনের ঘটনা ঘটেছে ৪০০টি, সেখানে ২০১১ সালে এ সংখ্যা দাড়িয়েছে ৫৬৫টিতে। ২০১২ সালে দিল্লিতে ধর্ষনের ঘটনা এক হাজারে পৌছুতে পারে। এসব শুধু থানায় অভিযোগের ভিত্তিতে পাওয়া সংখ্যা। বাস্তবে তা লাখে পৌছা অসম্ভব নয়। দিল্লিতে ৪ হাজার ধর্ষনের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ চার্জশিটই দিতে পারেনি। গত মঙ্গলবার ভারতের আনন্দ বাজার পত্রিকার অনলাইন ভার্সনে শর্মিলা ঠাকুরের একটি লেখা প্রকাশ করা হয়। শর্মিলা ঠাকুর ধর্ষনের ঘটনার পর মেয়েদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন। শর্মিলা ঠাকুর “ শুধু নিরাপত্তা নয়, চাই মানসিকতার পরিবর্তন” শিরোনামের লেখায় উল্লেখ করেছেন, যেদিন ছাত্রীরা গণ ধর্ষনের বিরুদ্ধে বিােভ করল, ঠিক সেদিনই, দিল্লিতে ডিটিসি বাসে নিগৃহিত হয়েছেন কুড়ি বছরের এক গর্ভবতী মহিলা। স্বামীকে ধাক্কা দিয়ে ৪ মত্ত যুবক মহিলার সাথে খারাপ আচরণ করে। গত ২৪ ডিসেম্বর দিল্লিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রীরা বিােভ করেছে। একটা পেকার্ডে লেখা ছিল এ রকম “ আমাকে প্রশ্ন করোনা, আমি কোন পোষাক পড়লাম, ওদেরকে বল, ওরা যেন র্যাপ না করে” ধর্ষন বা ইভটিজিং এর বিষয়ে পোষাক একটি অন্যতম উপসর্গ। শুধু অশালিন পোষাকের বিষয়ে না, মেয়েদের সুগন্ধী আতর বা পারফিউম ব্যবহারের উপর ইসলামে সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে। যখন ইভটিজিং বেড়ে যায়, ধর্ষনের ঘটনা বেড়ে যায়, এইডস মহামারি আকার ধারণ করে, তখনই ইসলামের কথা বলা হয়। রাষ্ট্রযন্ত্রও ইসলাম প্রচারে ব্যাকুল হয়ে পড়ে। গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট অভিনব রায় দিয়েছেন। “ জেমস নাইটের সহকারী ছিলেন সুন্দরী মেলিসা নেলসন। দুজনের সম্পর্কে জেমস নাইটের পরিবারে অশান্তির কারণ হয়ে দাড়ায়। এক পর্যায়ে জেমস মেলিসাকে চাকুরিচ্যুত করেন। মেলিসা আদালতে মামলা দায়ের করেন। ৩ বছর শুনানী শেষে আইওয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির দেয়া রায়ে উল্লেখ করা হয়েছে, “ কোনো নারী কর্মী প্রনয়ের সম্পর্কে না জড়ালেও মালিক যদি মনে করেন, নারী কর্মীর আকর্ষন অপ্রতিরোধ্য, তাহলে তাকে চাকুরীচ্যুত করা আইনসিদ্ধ হবে। কোনো প্রতিষ্ঠানের নারী কর্মী যদি অতি সুন্দরী এবং আবেদনময়ী হন, তিনি যদি পরিবারে অশান্তির কারণ হয়ে দাড়ান, তাকে কেন্দ্র করে যদি সংসার ভাঙ্গার আশংকা থাকে, তবে মালিক প ওই নারী কর্মীকে ছাটাই করলে বেআইনী হবে না” ভারতে তরুনী ধর্ষনের ঘটনায় উত্তাল কমাতে, সেদেশের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষনে বলেছেন- রাগ হতেই পারে, কিন্তু হিংসায় কাজ হয় না। অন্দ্র প্রদেশ কংগ্রেসের সভাপতি বৎস সত্যনারায়ন বলেছেন- “মাঝরাতে মহিলাদের রাস্তায় ঘোরাঘুরি করার দরকার কি” দৈনিক “বর্তমান” নামের ভারতের একটি পত্রিকায় শুভেন্দু দাশ গুপ্ত লিখেছেন- দৈনন্দিন লাঞ্চনা থেকেই এ ােভ” তরুনী ধর্ষনের ঘটনায় ইতিমধ্যে পুলিশের দুই এসিস্ট্যান্ট কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে। ভারতের প্রেসিডেন্ট ভবন রাইসিনা হিলের নিরাপত্তা বেস্টনী ভেঙ্গে বিােভ করেছে হাজার হাজার নারী পুরুষ। ভারতে একদিকে ভাতের অভাবে শতশত শিশুর কান্না, ঋনের জ্বালা সইতে না পেরে বছরে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কৃষকের আত্বহত্যার ঘটনা, ঘর সমলাতে ব্যাকুল সরকার, বিশ্বে ধর্ষনের নগরী হিসাবে দিল্লির স্বীকৃতি প্রাপ্তি, অন্যদিকে বিশ্ব শাসনের স্বপ্নে বিভোর নেতাদের অস্ত্র কেনার প্রতিযোগিতা। এমন একটা পরিস্থিতিতে আপনি কি বলবেন “সভ্যতার দেশ ভারত?”।
(লিখেছেন - এম এ মজিদ, আইনজীবী ও সংবাদকর্মী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


