স্বার্থপরতা
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বার্থপরতাকে এত 'নেগেটিভ' ভাবে দেখার কোন কারন নাই। তবে সে দেখার চোখ থাকা চাই। নিজের ভাল যে বোঝে এবং যে আয়ত্ব করতে পারে সেই স্বার্থপর। যে নিজের স্বার্থ বুঝতে অক্ষম তার অপরের স্বার্থ বোঝার কোন অবকাশই নাই। তারমানে যে নিজের স্বার্থ বোঝে তার ক্ষেত্রে অর্ধেক সুযোগ আছে অপরের স্বার্থ বোঝার। আর যে নিজের স্বার্থই বোঝে না তার তো অপরের স্বার্থ বোঝার কোনা সম্ভাবনাই নাই।
এই রাস্তায় বিপদ আছে, আর ঐ রাস্তায় লাভ আছে - এটা তো পথম আপনাকে বুঝতে হবে। আপনি নিজে তো প্রথম বিপদ থেকে বাঁচবেন এবং লাভবান হবেন; তারপর আপনার সুযোগ হল সেই অনুযায়ী আরেকজনকে বিপদ থেকে রক্ষা করা বা লাভবান করার নির্দেশনা দেয়ার। এখন আপনি ঐ সুযোগ গ্রহণ করবেন কি করবেন না সেটা নির্ভর করে আপনার ইচ্ছা-মূল্যবোধ-জীবন চর্চার উপর।
একটা পুরোন ধাঁধা আছে। এক নৌকায় আপনি ও আপনার আরো দুই বন্ধু নদী ভ্রমনে বেরিয়েছেন। ঝড় উঠল। নৌকা টাল-মাটাল এবং নৌকা ডুবি হল। আপনারা তিনজনই বিপদগ্রস্থ। প্রশ্ন হল - আপনি কাকে আগে রক্ষা করবেন?
উত্তর হল - আগে আপনি নিজেকে রক্ষা করবেন।
** পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত লেখার ইচ্ছা রইল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন