৮ জুলাই ২০১২! ঐতিহাসিক সিলেট এমসি কলেজের হোস্টেলটি আগুন সন্ত্রাসে ছাই হয়ে যায়, এক নিমিষেই!! ছাত্রসংগঠন নামের কলংক কিছু বহিরাগতের আগুনে পুড়ে যায় শিক্ষাকুটির এই হোস্টেল! জ্ঞাণ উপার্জণের নিমিত্তে হতভাগাদের এই আশ্রমটুকুন! মাননীয় শিক্ষামন্ত্রীর অঝোরধারার অশ্রুও বোঝাতে পারেনি, ঐতিহ্য ক্ষতির পরিমান! আমাদের মত হতভাগাদের ক্ষতি না হয় ছাইচাপা পড়েছিলো!

হতবাক ! বাকরুদ্ধ !!- আমি
আমার জীবনভর কুড়ানো সম্মান
আমার অস্তিত্ব-আজ পুড়ে ছাই ...
আজ ছাই !
হু হু কষ্টেরা বীণার ঢেউ তরঙ্গ তোলে
সেই তরঙ্গে বেঁকে বেঁকে যায়
বৃদ্ধা হতভাগীর চাঁদমুখ
মজুর বাবার গর্বীত ঘাড়
বোনের পুলকিত 'ভাইয়া ...ভাইয়া' ।
কিচ্ছু অবশিষ্ট নেই... কিচ্ছু নেই...
মায়ের মুরগি গুলি যেদিন বেপারি খপ
করে ধরে নিলো,
সে দিনই আমার তোষক কেনা
তোষক...!
বোনের হৃদয় জমানো স্নিগ্ধ শিশির হতে
চৌকিটির জন্ম...!
হা-! বাবা..., সন্তানের জন্মদাতা !
মানুষ গড়ার কী খায়েশ...
সে আগুনে আমি কাপুরুষ হয়ে গেলাম
পালিয়ে এলাম থোকা থোকা স্বপ্ন ফেলে...
‘মরন হবে না’ ।
তাহলে যে , কষ্টপায়ীদের ঘটে যাবে,
করুন মৃত্যু !
বেঁচে আছি কষ্টের দ্বায়িত্ব নিয়ে...
আর ওরা বাবামায়ের গর্বীত সন্তান ।
গর্বের ধন,এলিট,মহান,যোদ্ধা,...
পুড়িয়ে- আমার স্বপ্ন,
কুটির থেকে আসার কুটির,
বিনিময়? স্বর্বশান্ত করা একটি জেল-কার্ড...
-রাহমান বিপ্লব, ১০,৭,১২/৮,২৫ সকাল।

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



