somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Rahman Tamim
নিজেকে সবসময় হাসিখুশি রাখি,অন্যদের সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করি,চরম কষ্টের মুহুর্তেও হাসি দিয়ে সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করি,লিখা পড়তে ভালোবাসি লিখালিখি করতে আরও বেশি ভালোবাসি। সামর্থ্য নেই তাতে কি,স্বপ্ন টা হোক আকাশ ছোয়া।

অবহেলিত শৈশব

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদম ভোরে উঠে হাটার অভ্যাস অনেক আগ থেকেই রুদ্রের... হাটা শেষ করে ফেরার পথে এলাকার টং দোকানটাতে বসে চাচার হাতের চা খাওয়াটা মিস হয় না তার... তাদের এলাকার পাশেই থাকে সোহাগ বয়স ৮ বছর... সোহাগের স্কুলে যাওয়ার পথে প্রতিদিন দেখা হয় রুদ্রের সাথে তবে আজকের গল্পটা ছিলো ভিন্য...

- সোহাগ,অ্যাই সোহাগ এদিকে আয়...

- হ ভাইয়া কন!!

- সকালে আজও নিশ্চয় রাগ করে কিছু না খেয়েই বের হইসিস?

- না ভাই আইজকা মা নারিকেল দিয়া মুড়ি মাখাইয়া দিসিলো ওইডা খাইসি...

- আর কিছু খাবি?

- নাহহহ ভাই!

- তোর বই খাতা কই?

- আব্বা ছিড়ড়া ফালাইসে...

- ছিড়ে ফেলসে মানে!! স্কুলে যাবি না?

- নাহহহহহ

- কেন যাবি না???

- আব্বা কইসে পড়ালিখা কইরা কিছু হইবোনা,এখন থেইকাই কাজ কাম করতে নাহয় না খাইয়া মরতে হইবো...

- এখন তুই কই যাস?

- সেন্টারের মোড়ে আফতাব ভাই এর একটা গ্যারেজ আছে যে ওইখানে যায়...

- এতটুকু পিচ্চি,এই পিচ্চি পিচ্চি হাত দুটা দিয়ে তুই গ্যারেজে কি কাজ করবি??

- গতকাল বিকাল থেইকা শুরু করসি,আস্তে আস্তে শিক্ষা যামু,জিনিসগুলা উঠাইতে বহু কষ্ট হয় বড় হইতে হইতে আর কষ্ট হইবো না,পিচ্চি কইয়েন না এইযে দেহেন আমার হাত,,সালমান খান এর মত বডি দেখছেন? হে হে হে!

- তোর কাজ টা কি ওইখানে? কি কাজ করায়?

- কি কাজ কইতে পারিনা,শুধু আমারে যা যা বলে তাই তাই করি,একটু দেরি হইলে থাপ্পর মারে অনেক গালি দেয় বকা দেয়,কাল কথা শুনতে একটু দেরি হইসিলো মাইরের সাথে নিচে পইরা গেসিলাম কিন্তু ব্যাথা পায় নি,যেদিন বড় হমু অনেক শক্তি হইবো সেদিন আর মাইর খামু না,দেইখেন ভাই একদিন আমার অনেক শক্তি হইবো... আচ্ছা ভাই আমি অহন যায়....

রুদ্র অনেক কিছু বলতে চেয়েও কিছু বলতে পারলো না সোহাগকে... প্রত্যেকটা কথা বলার সময় সোহাগের চোখে পানি ছলছল করছিলো মিথ্যে হাসির আড়ালে তা বারবার লুকাচ্ছিলো... যে সময়টা তার হেসে খেলে বেড়ানোর কথা,স্কুলে পড়ার কথা,চঞ্চলতায় ভড়া শৈশবটা যে সময় উপভোগ করার কথা সে সময় এতটুকু বয়স থেকেই সে সংসারের হাল ধরেছে... এরকম হাজারও সোহাগ রা আছে আমাদের সমাজে যাদের শৈশব টা এভাবেই গলা টিপে হত্যা করা হয়,অভাব যাদের সবকিছু কেড়ে নেয়... সোহাগদের গল্পগুলো এমনই ছোট থেকেই তারা খুব সুন্দরভাবে বাস্তবতাটা মানিয়ে নিতে শিখে...। :)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×