somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Rahman Tamim
নিজেকে সবসময় হাসিখুশি রাখি,অন্যদের সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করি,চরম কষ্টের মুহুর্তেও হাসি দিয়ে সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করি,লিখা পড়তে ভালোবাসি লিখালিখি করতে আরও বেশি ভালোবাসি। সামর্থ্য নেই তাতে কি,স্বপ্ন টা হোক আকাশ ছোয়া।

ছিনতাইকারী সিদ্দিক

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চ মাধ্যমিক টা পাশ করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলো সিদ্দিক... পরিবারের একমাত্র ইনকাম করার মানুষ ছিলেন তার বাবা যিনি মারা গেছেন আরও ২ মাস আগে... দুই ভাই ১ বোন এর মধ্যে সিদ্দিকই সবার বড়... কিছুদিন যাবৎ মা ভীষণ অসুস্থ... তাকে চাকরির খোজ এ নামতে হবে,ভাই বোনের পড়ালিখার খরচ চালাতে হবে সাথে মায়ের জন্য চিকিৎসার খরচ পাঠাতে হবে... ধার দেনা করে ২০ হাজার টাকা পেলো তা নিয়েই সে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলো...!!
.
রাত ৮ টার সময় সে কমলাপুর রেলস্টেশন এ নামলো... তার ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে উঠা,,শহরের অপরিচিত মানুষজন দের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যুদ্ধ শুরু করতে হবে তার নতুন করে... তার কাধে একটা ব্যাগ তার ভেতর ২০ হাজার টাকা যা তার একমাত্র সম্বল সাথে কিছু কাগজপত্র আর জামাকাপড়... তার পকেটে নর্মাল একটা ফোন...!!
.
সে হাটতে লাগলো হঠাৎ করেই খেয়াল করলো তার দিকে একটা লোক ছুটে আসছে লোকটাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত,লোকটা তাকে জিজ্ঞেস করলো ঃ

- আপনি কি এখানে নতুন?

- জ্বী ভাই!

- কি জন্য আসছেন?

- চাকরির জন্য আসছি ভাই গরীব মানুষ...

- এটা কোনো ব্যাপার নাকি আমি চাকরি দিবো আপনাকে কোনো চিন্তা কইরেন না...

- কি বলেন ভাই!! সত্যি?

- সত্যি মানে ১০০ সত্যি,টাকা পয়সা আনো নাই কিছু একটু ঘুষ লাগবে তোহ তাইলে অনেক টাকার চাকরি দেওয়া যাবে...

- জ্বী ভাই আনছি,আমার ব্যাগ এর ভিতর ২০ হাজার টাকা আছে!!

- তাইলে তোহ আর কোনো সমস্যাই নাই, আমার সাথে চলো তোমাকে চাকরি মিলাইয়া দি...

লোকটার প্রতি সিদ্দিকের চরম বিশ্বাস জন্মালো সে নির্ভয়ে লোকটার সাথে হাটতে লাগলো,একটা নির্জন যায়গায় আসা মাত্র লোক টা সিদ্দিকের গলায় ধারালো ছুড়ি ধরলো এবং বলে উঠলো যা আছে সব বের কর... সিদ্দিক কেদে কেদে বলে উঠলো ভাই আমি গরীব মানুষ আমার সাথে এমন কইরেন না আপনার পায়ে পরি ভাই... রাখ তোর পায়ে পরা যা আছে সব দিবি নাকি তোর কল্লা কাইটা রেল লাইনে ঝুলাইয়া থুইয়ে যাবো? ... সিদ্দিক নিরূপায় হয়ে তাকে সব দিয়ে দিলো...!!
.
সিদ্দিক কখনও কল্পনাও করে নি তার সাথে এমনটা হবে... ধার করে নিয়ে আসা টাকা গুলোও সব চলে গেলো যা ছিলো তার শেষ সম্বল... সে আনমনে হেটে বেড়াচ্ছে,তার কাছে পুরো পৃথীবিটাই অর্থহীন মনে হচ্ছে... সে চিৎকার দিয়ে নিচে বসে গেলো তার মাথা চাপড়াতে লাগলো অঝোড়ে কাদতে থাকলো... তখন বাজে প্রায় রাত ১১ টা তার কাছে এখন দুটা রাস্তা খোলা হয় ট্রেনের নিচে মাথা দিয়ে মরে যাওয়া নাহয় সে লোকটার মত নিরীহ মানুষদের সব ছিনিয়ে নেওয়া... সে উঠে দাড়ালো হাতের মুঠি টা শক্ত করলো,সে ঘামছে অনবরত,তার ঘাম বেয়ে নিচে গড়িয়ে পড়ছে,তার সামনে একজন মহিলা দাঁড়ানো,তার হাতে ভ্যানিটি ব্যাগ,সিদ্দিক মনে মনে বলে উঠলো ' করো অথবা মরো ' সে ভ্যানিটি ব্যাগ টা গায়ের পুরো শক্তি দিয়ে টান দিয়ে বুলেট এর গতিতে দৌড়ে চলে গেলো...!!
.
গ্রামের সহজ সরল ছেলেটা এখন একজন ছিনতাইকারী হিসেবে পরিচিত... কমলাপুর এর মাত্র কয়েক ঘন্টা তার জীবন এর সবকিছু পালটে দিলো... তার নামের আগে এখন ছিনতাইকারী সিদ্দিক...যারা জীবনের তাগিদে অর্থ উপার্জন করতে ছুটে এসেছিলো এ শহরে, সেই শহরই এ শহরের বুকে আরেকটা নতুন ছিনতাইকারীর জন্ম দিলো...!! :)
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×