কতো সুখকর হতো?
যদি ছেলেবেলার খেলাছলে তৈরী,
বালির প্রাসাদ বাস্তবতার দর্শন পেতো।
ভুলে যেতে হতো না আমার,
অভাগা পিতার আশা আকাঙ্খা।
সকল দুঃখ আমার ধেয়ে যেতো,
চোখে সুখের নেশা দেখে।
দুর্ভাগা বেদুঈনের মতো,
ঘুরে বেড়াতে হতোনা এ বাড়ী ও বাড়ী।
মায়ের লজ্জা নিবারণের তরে হতো ভাল শাড়ি।
দৃপ্তকন্ঠে বলতাম আমি,
সাধ্য কী তোর দুঃখ আমার পাদুকা ছুঁবি
চোখের পানি বিফল হয়ে রাঙ্গা মুখে ফিরতো বাড়ী।
কতো মধুময় হতো!
যদি ছোট্ট বেলার দিদির হাতের ওয়াহাবী
লতার বালা, হতো কোটি টাকা দামী।
মলিন মুখে ডুব দিতনা,
নিরপরাধ মিষ্টি আমার দিদি দুঃখে।
হতামনা আমিও দাদা এমন ব্যর্থ, মেটাতে যৌতুক দাবী।
দূর অন্তরীক্ষে ঘুরে বেড়ানো,
শকুনেরা অশুভ নৃত্যে উঠতো না মেতে।
অনাহারে মৃত আমার সহোদরের শবের উপর,
শয়তানের বিচ্ছিরি উলল্লাস,
কাপিঁয়ে দিতোনা আমার হৃদয়ের কোমাল আকাশ।
শুনিতো না আমার সজাগ কর্ণ কোহর আর্তনাদ ।...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





