যখন,
খোলা ময়দানে
গলা ছেড়ে বলে;
আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংসদ বলছি।
তখন,
ইচ্ছে করে;
গোড়া থেকে জিব টেনে ছিঁড়ে নিই।
ক্যামন ডাহা মিথ্যুকরে বাবা!
জ্বলজ্যান্ত রাজতন্ত্রকে দিব্যি গণতন্ত্রের কামিজ পরিয়ে চালিয়ে দিচ্ছে?
আজবতো?
টেলিভিশন চালু করেছে।
খবরে দেশের পঙ্গুত্ব দেখাচ্ছে।
দেখাচ্ছে মানুষের হাহাকার আর রক্তের আর্তনাদ।
আর ওনি?
রিমোট চেপে হিন্দি মুভি দেখছেন!
গার্লফ্রেন্ডের বাহুবন্ধনে বসে বসে
হুইস্কি গিলছেন আর চিকেন তান্দুরি চিবুচ্ছেন মনের আনন্দে।
তিনি নাকি সাংসদ?
তিনি আবার দেশের কর্তার কাতারে মাথা উঁচু করে দাঁড়ান?
ওসব দেখে,
ইচ্ছে করছে;
বালিশ চেপে ধরি তার মুখে।
উত্তপ্ত শিশা ঢেলে দিই তার চোখে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



