আমি আজ রাতভর নিষিদ্ধ পল্লিতে নর্তকীর নৃত্ত দেখিবো।
যে বেশ্যার মাংসপেশির কম্পনে হৃদয়ের গভীরে কাঁপন ধরে;
আমি আজ রাতভর তার বুকের গৌনকুঞ্চনে সুখ খুঁজিবো।
কারণ,
আজ ভালবাসা সব মিথ্যে মায়ার জঞ্জাল।
আজ নারীর চোখে নাটকের নিপল জেগে উঠেছে।
আজ মধুবালার সুদর্শন মুখ নাটকের সংলাপমুখর।
আমি আজ রাতভর বেশ্যাপাড়ায় শরাব-স্নানে মত্ত থাকিবো।
কারণ,
আজ নিজের ঘরে নিজ-অস্তিত্বের বিদ্রোহ।
আজ সহোদরের বুক-পকেট-ভর্তি ভাতৃ হননের নেশা।
আজ কুমারী বোনের ধর্ষিত হওয়ার দৃশ্য চোখে অগ্নি ঢালে।
আমি আজ বাচাল লাগাম-ছেঁড়া।
নিষিদ্ধ ভাবনাগুলো নিষিদ্ধ শব্দদের সাথে নাজায়েজ পিরিতে মজেছে;
তায় বকে যাবো আজ আবুল তাবুল যাহা আসে মুখে পরম উল্লসিত ঘৃণায়।

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



