somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল (৮ম পর্ব)

০২ রা জুলাই, ২০১৮ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৪৮-এর মার্চ মাসে মহারাজা হরি সিং-এর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, শেখ আব্দুল্লা । মন্ত্রিসভায় বিভিন্ন দায়িত্বে থাকা অন্যান্য মন্ত্রিরা ছিলেন—আফজল বেগ, গিরিধারীলাল দোর্গা, বক্সী গোলাম মহম্মদ, কর্ণেল পীর মহম্মদ, সর্দার বুধ সিং, শ্যামলাল শরাফ প্রমুখ ।
শেখ আব্দুল্লা প্রধানমন্ত্রী হয়ে প্রথম যে কাজটি করতে গেলেন, তা’ মহারাজা হরি সিং-এর পছন্দ ছিল না । আঞ্চলিক জমিদারী, জায়গীরদারী, চকদারী প্রভৃতির উচ্ছেদ করলেন । তাঁদের চার লক্ষ একর জমি বাজেয়াপ্ত করলেন, কোনো ক্ষতিপূরণ ছাড়া । তাছাড়া কৃষকদের ঋণ মুকুব ক’রে দেওয়ার ঘোষণা দিলেন । প্রসঙ্গত উল্লেখ্য, শেখ আব্দুল্লা রাজতন্ত্র’র বিরোধী ছিলেন । সেজন্য তিনি একসময় আন্দোলনও করেছিলেন মহারাজা হরি সিং-এর বিরুদ্ধে । কিন্তু সেই আন্দোলনে তিনি সাফল্য অর্জন করতে পারেননি । মহারাজা হরি সিং তখন তাঁকে দেশদ্রোহীতার অপরাধে কারারুদ্ধ করেছিলেন । কিন্তু আজ মহারাজার প্রধানমন্ত্রীর ক্ষমতালাভ ক’রে কীভাবে রাজার বিরুদ্ধাচরণ করতে পারেন? এই প্রশ্ন রাজার মনে অসন্তোষ সৃষ্টি করল । ঠিক এ কারণেই শেখ আব্দুল্লার সঙ্গে মহারাজার সম্পর্ক খারাপ হতে থাকল । এক বছরের কিছু বেশি সময় পরে নেহেরু যখন দেখলেন যে আব্দুল্লার সঙ্গে সম্পর্ক’র অবনতি চরম পর্যায়ে পৌছে গেছে, নেহেরু শান্তিপূর্ণ পরিবেশ তৈরির জন্য মহারাজাকে বোঝালেন যে এখন পুত্র করণ সিং আপনার দায়িত্ব গ্রহণ করার উপযুক্ত, তাই আপনি অবকাশ গ্রহণ করুন । নেহরুর কথায় রাজা হরি সিং আশ্বস্ত হলেন । মহারাজার দায়িত্ব গ্রহণ করলেন, তাঁর পুত্র করণ সিং, ১৯৪৯-র ২৫শে মে । সিংহাসনে বসেই প্রধানমন্ত্রী আব্দুল্লার জমিসংক্রান্ত আইন, করণ সিং রাজা হিসেবে নিজে অনুমোদন না ক’রে ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠালেন । একটি বিষয় উল্লেখ্য যে মহারাজার বিরুদ্ধে ভূমিসংস্কার সংক্রান্ত বিষয়টি নেহরু ভাল মনে করেননি । তাই আব্দুল্লার সঙ্গে নেহরুর একটা মানসিক ব্যবধান তৈরি হচ্ছিল । আর রাজার আসনে বসেই করণ সিং যা’ করলেন অর্থাৎ ভূমিসংক্রান্ত আইনী বিষয়টি নিজে অনুমোদন না ক’রে ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠালেন, তা’ ছিল ভারত-কাশ্মীর চুক্তির বিরোধী কাজ । ....(চলবে)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ রাত ১:৩৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×